রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না।’ তিনি বলেন, দেশের স্বার্থকে

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সংসদে বিল পাশ / সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

আ. লীগ নেতার প্রাডোতে পাটোয়ারী, চাঞ্চল্যকর তথ্য দিয়ে অভিযোগ রাশেদের

আ. লীগ নেতার প্রাডোতে পাটোয়ারী, চাঞ্চল্যকর তথ্য দিয়ে অভিযোগ রাশেদের

ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট

ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

লংমার্চে যারা গেছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন: রনি

রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে অংশ নেওয়া ব্যক্তিদের হেদায়েত ও দেশপ্রেমের জন্য...
লংমার্চে যারা গেছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন: রনি

র‍্যাব বিলুপ্তির নামে ‘নতুন মোড়কে’ আরও ক্ষমতাধর বাহিনী: টিআইবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল...
র‍্যাব বিলুপ্তির নামে ‘নতুন মোড়কে’ আরও ক্ষমতাধর বাহিনী: টিআইবি

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত...
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৯৪

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ...
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকিতে ছেলেদের দল ব্যর্থ হলেও সাফল্যের ধারায় রয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের মোকি...
পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস / পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

শতভাগ জিপিএ-৫ এর আড়ালে চলে ভয়ংকর কার্যক্রম!

শতভাগ জিপিএ-৫ এর আড়ালে চলে ভয়ংকর কার্যক্রম!

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের সম্পদের পাহাড়!

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের সম্পদের পাহাড়!

ইসলামী ব্যাংক দখলের নেপথ্যে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইসলামী ব্যাংক দখলের নেপথ্যে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  • সর্বশেষ

  • জনপ্রিয়

সংসদে রুমিন ফারহানা / দেশে ভয়াবহভাবে বাড়ছে শিশু নিখোঁজ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

ভারতের নদীয়া সীমান্তে স্বর্নসহ বাংলাদেশী যুবক আটক

ইতালিতে রেস্তোরাঁয় ছুরিকাঘাতে বাংলাদেশিসহ ৪ জন আহত

নগদের ক্যাম্পেইনে বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন শাহরিয়ার

কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

মাদারীপুরে আলাদা দুই স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

সংসদে বিল পাশ / সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু

১০

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ৩

১১

রাজধানীতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১২

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

১৩

ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা

১৪

ফ্রান্সে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল বাংলাদেশি শিশুর

১৫

ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট

১৬

দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেক / পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক আ.লীগের নন, সাবেক বিএনপি নেতা

১৭

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

১৮

যবিপ্রবির ২৩ শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩ কোটি ৫ লাখ টাকা

১৯

অভিনেত্রী ঋতাভরীর ভিডিও ভাইরাল, নেটদুনিয়া তোলপাড়!

২০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। এই আহ্বানের সঙ্গে আপনি একমত?

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। এই আহ্বানের সঙ্গে আপনি একমত?

    • হ্যাঁ
    • না
    • মন্তব্য নেই
    +
    =
    সাবমিট
    মোট ভোটদাতাঃ ৪ জন
    মোট ভোটারঃ ৪
    ভোট দিন
    Link Copied
অনলাইন জরিপ
দেশে ভয়াবহভাবে বাড়ছে শিশু নিখোঁজ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
সংসদে রুমিন ফারহানা / দেশে ভয়াবহভাবে বাড়ছে শিশু নিখোঁজ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
জাতীয় সংসদে শিশু নিখোঁজ ও গুমের ভয়াবহ চিত্র তুলে ধরে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য
সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
সংসদে বিল পাশ / সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু
ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট
ওয়াকআউট থেকে ফিরে আবারও বিরোধীদলের ওয়াকআউট
সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা
অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা
জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে কালো রঙের যে প্রাডো গাড়িতে চড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি নিয়ে শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুজব ও অপপ্রচার’ ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেছেন, ‘সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে গাড়ি শোডাউন করা হবে।’ রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এনসিপি নেতা। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছড়ানো গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সকল কারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে গাড়ি শোডাউন করা হবে। যেই গাড়িকে ঘিরে গুজব ছড়ানো হয়েছে, সেই গাড়িটিই থাকবে শোডাউনের সামনে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার সৈনিক, শহীদ জিয়াউর রহমানের সৈনিক, কোনো সাবেক, নির্যাতিত বা অবহেলিত বিএনপি নেতাকর্মীর ভয় পাওয়ার কারণ নেই। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সম্মান ও উপযুক্ত মূল্যায়নের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চলবে। সকল নির্যাতিত ও অবহেলিত সাবেক বিএনপি নেতাদের শোডাউনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’ এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন’ বলে অভিযোগ তুলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের (এনসিপির আহ্বায়ক) বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দিন পাটওয়ারী সবসময় বলতো আওয়ামী লীগের বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো!’ প্রশ্ন তুলে তিনি পোস্টে বলেন, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্যারাডো (প্রাডো) গাড়ি করে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।’ ‘এ বিষয়ে এনসিপি দলীয় কোনো ব্যবস্থা নেয় কি না,’ তা দেখার অপেক্ষায় আছেন বলেও পোস্টে জানান তিনি। এ বিষয়ে জানতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বলেন, ‘এটা রাশেদ খাঁনকেই জিজ্ঞেস করেন। যিনি পোস্ট করেছেন, তিনিই ভালো বলতে পারবেন। আমি যদি আপনাকে বলি, তাহলে সেটা হচ্ছে—মিথ্যা তথ্য দিয়েছেন।’ এদিকে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে উঠে এসেছে, লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী যে গাড়িটি ব্যবহার করেছেন, তার মালিক মনিরুল হক ভুঁইয়া, যিনি তুষার ভুঁইয়া নামেও পরিচিত। তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদারীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং পরে ২০২৪ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তুষার ভুঁইয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যিনি বাচ্চু ভুঁইয়া নামেও পরিচিত, ১৯৮৮ সালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে বিএনপির প্রার্থী হন। তিনি মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। দ্য ডিসেন্টের হাতে আসা বিভিন্ন ছবি ও অন্যান্য তথ্যেও তুষার ভুঁইয়াকে শেখ হাসিনার শাসনামলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেও দেখা যায়। তবে ডিসেন্টের এমন দাবির পর পাল্টা পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন। তিনি লিখেছেন, ‘শাহজাহান ওমর যেভাবে ২০২৪ সালের ডামি নির্বাচন পর্যন্ত বিএনপি করতেন। পরবর্তীতে এই গাড়ির মালিক বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মন্ত্রী শাজাহান খানের হাত ধরে উপজেলা চেয়ারম্যান হন। এবং ২০১৯ সাল থেকে যখন বিএনপি স্থানীয় নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন শুরু করে, তখন এই গাড়ির মালিক নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে দেখাতে সহযোগিতা করে! অথচ এই আওয়ামী ল্যাসপেন্সারকে বিএনপির সাবেক নেতা বলা হচ্ছে!’

দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেক / পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক আ.লীগের নন, সাবেক বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান আজ এক ফেসবুক পোস্টে দাবি করেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী যে গাড়ি ব্যবহার করেছেন, সেটির মালিক মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পোস্টে তিনি লিখেন, “মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসিরুদ্দিন পাটোয়ারী সব সময় বলতো আওয়ামীলীগ বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো! গতকাল আওয়ামীলীগ নেতার প্যারাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসির উদ্দীন পাটোয়ারী। আওয়ামীলীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামীলীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।  গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামীলীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেনো কোনো বক্তব্য ছিলো না তা বোঝার চেষ্টা করুন। কারণ এই লংমার্চের উদ্দেশ্যই ছিলো শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টি করা। আর সেই লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নিয়ে গিয়েছে। কিন্তু বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো ফাঁদে পা দেয় নি। দেখা যাক, এবিষয়ে এনসিপি দলীয় কোন ব্যবস্থা নেয় কি না!” অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পেপার্স “আওয়ামী লীগের নেতার গাড়ি নিয়ে ঘুরছেন নাসীরুদ্দীন পাটওয়ারী?” ক্যাপশনে মোহাম্মদ সাফায়েত হোসেন নামে একজন এক্টিভিস্টের একই রকম বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করে।  বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টদের ফোরাম Bangladesh Centrist Activists Network-এর ফ্যাক্ট-চেক অ্যান্ড প্রোপাগান্ডা ট্র্যাকিং ডিরেক্টর Md M Rashed ফেসবুকে এক পোস্টে একই দাবি করেন।  একই বা প্রায় একই বক্তব্য আরও কয়েকটি বিএনপিপন্থী ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। তবে যাচাইয়ে দেখা যায়, বিরোধী দলের ছয় দফা দাবিতে আয়োজিত লং মার্চে নাসিরুদ্দীন পাটওয়ারী যে গাড়িটি ব্যবহার করেন, তার মালিক মনিরুল হক ভুঁইয়া, যিনি তুষার ভুঁইয়া নামেও পরিচিত। তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করার পক্ষে দ্য ডিসেন্ট কোনো প্রমাণ পায়নি। বরং তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদারীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং পরে ২০২৪ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তুষার ভুঁইয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যিনি বাচ্চু ভুঁইয়া নামেও পরিচিত, ১৯৮৮ সালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে বিএনপির প্রার্থী হন। তিনি মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। দ্য ডিসেন্টের হাতে আসা বিভিন্ন ছবি ও অন্যান্য তথ্যেও তুষার ভুঁইয়াকে শেখ হাসিনার শাসনামলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এছাড়াও, তুষার ভুঁইয়ার ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে পোস্ট করেছিলেন। মনিরুল হক ভুঁইয়া দ্য ডিসেন্টকে বলেন, তাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত করে যে প্রচার চালানো হচ্ছে, তা সঠিক নয়। তিনি বলেন, “আমাকে আওয়ামী লীগ বানানোর যে প্রচারণা চালানো হচ্ছে, সেটি হাস্যকর। আমি ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে নির্বাচিত হয়েছি। বিএনপির রাজনীতি করেছি।” উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে তার তোলা ছবির বিষয়ে তিনি বলেন, “উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে আমাকে তৎকালীন মন্ত্রী-এমপিদের সঙ্গে ছবি তুলতে হয়েছে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এসব ছবি দেখিয়ে আমাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হচ্ছে, এটা হাস্যকর।” এনসিপির মাদারীপুর জেলার যুগ্ম সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সাবেক আহ্বায়ক মো. নিয়ামত উল্লাহও দ্য ডিসেন্টকে বলেন, তুষার ভুঁইয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, “তুষার ভুঁইয়া আওয়ামী লীগ নন। গণঅভ্যুত্থানের শুরু থেকেই তিনি আমাদের সমর্থন দিয়েছেন। বিভিন্নভাবে সহায়তা করেছেন, এমনকি আর্থিক সহায়তাও করেছেন। তাকে অনলাইনে আওয়ামী লীগ হিসেবে উপস্থাপন করে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটি সঠিক নয়।”

আ. লীগ নেতার প্রাডোতে পাটোয়ারী, চাঞ্চল্যকর তথ্য দিয়ে অভিযোগ রাশেদের

রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী  রাশেদ খান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী প্রশ্ন তুলে বলেন, ‘আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের উদ্দেশ্যে গাড়িটি নেওয়া হয়েছে।’ শনিবার (০৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি। পোস্টে রাশেদ খান বলেন, ‘মন্ত্রীপাড়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও ধনসম্পদ দখলের কথা বলতেন। আজ তার কিছুটা নমুনা পাওয়া গেলো।’ তিনি আরও অভিযোগ করেন, ‘গতকাল (শুক্রবার ০৫ সেপ্টেম্বর)  রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে করে ‘লং ড্রাইভ’ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী।’ রাশেদ খান প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করা হয়েছে, তা খতিয়ে দেখা দরকার। ১১ দলীয় জোটের লংমার্চের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘লংমার্চের কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য ছিল না। লংমার্চের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা।’   এ ছাড়া লংমার্চে উসকানিমূলক স্লোগান এবং লাঠিসোঁটা নিয়ে লোকজন যাওয়ার অভিযোগও করেন তিনি। তবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে পা দেননি বলে দাবি করেন রাশেদ খান। শেষে এনসিপি এ বিষয়ে কোনো দলীয় ব্যবস্থা নেয় কি না, তা দেখার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।
আ. লীগ নেতার প্রাডোতে পাটোয়ারী, চাঞ্চল্যকর তথ্য দিয়ে অভিযোগ রাশেদের

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব: মুজিবুর রহমান

‘সন্ত্রাসী পরিবেশে’ নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বাভাবিক দায়িত্ব ও কর্তব্য পালন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে বলেও দাবি করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি বলেন, সরকার দলীয় সদস্যদের প্রকাশ্য সন্ত্রাসের ভয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিশেষ অধিকার প্রশ্নের কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধিতে দেওয়া দুটি পৃথক লিখিত নোটিশে এসব অভিযোগ উত্থাপন করেন মুজিবুর রহমান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ দিনের সংসদ অধিবেশনের বৈঠক শুরু হয়। জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের তুলে ধরা বিবরণ অনুযায়ী, প্রথম নোটিশে সংসদ সদস্য মুজিবুর রহমান জানান, সংসদের দ্বিতীয় অধিবেশন শেষে তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দেওয়া প্রায় শতাধিক ডিও লেটার সম্পূর্ণ বাতিল করা হয়। তার দেওয়া এসব সুপারিশ বাতিল করে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে সকল কাজ বাগিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখোমুখি হলে তাকে সাফ জানানো হয়, সংরক্ষিত নারী এমপির সবুজ সংকেত ও ডিও লেটার ছাড়া নির্বাচিত সংসদ সদস্যের ডিও লেটার বাস্তবায়নের কোনো সুযোগ তাদের নেই। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে ক্ষোভ প্রকাশ করে নোটিশে মুজিবুর রহমান দাবি করেন, সরকারি দলের ক্যাডারদের সন্ত্রাসের ভয়ে কোনো কর্মকর্তা টু শব্দ পর্যন্ত করতে সাহস পাচ্ছেন না। চারদিকে তৈরি করা এমন ভীতিকর ও সন্ত্রস্ত পরিবেশে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের পক্ষে নিজস্ব এলাকা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি অধিকারবঞ্চিত জনপ্রতিনিধিদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংসদের কাছে জোর আকুতি জানান। ডেপুটি স্পিকারের উপস্থাপিত দ্বিতীয় নোটিশে মুজিবুর রহমান আরও উল্লেখ করেন, প্রচলিত নিয়ম ও সরকারি বিধিমালা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নিয়োগের জন্য নিজস্ব প্যাডে সুপারিশপত্র দেন। সেই ধারাবাহিকতায় রাজশাহী-১ আসনের গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনয়নের জন্য তিনি লিখিত ডিও লেটার জমা দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সন্ত্রাসী প্রভাবের কারণে এখন পর্যন্ত একটি প্রতিষ্ঠানেও তার সুপারিশ অনুযায়ী সভাপতি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। উপস্থাপিত নোটিশ দুটির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, নোটিশ দুটির মূল বিষয়বস্তু প্রায় একই প্রকৃতির। সংসদীয় এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটি জনপ্রতিনিধির মূল লক্ষ্য এবং এই ক্ষেত্রে নির্বাচিত ও সংরক্ষিত উভয় আসনের সংসদ সদস্যেরই ভূমিকা রাখার সমান অধিকার রয়েছে। ডেপুটি স্পিকার আশাবাদ ব্যক্ত করে বলেন, সংসদীয় এলাকার দুজন সদস্যই যেন উন্নয়নে সমান ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেষ্ট থাকবেন। একই এলাকায় এক জনপ্রতিনিধিকে বেশি প্রাধান্য দিয়ে অন্যজনকে যাতে গুরুত্বহীন করে তোলা না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব: মুজিবুর রহমান

‘শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন কিংবা জীবিকা নির্বাহের মাধ্যম নয়’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিতরূপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, আল্লাহভীতি, মানবিকতা, দায়িত্বশীলতা ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষা একটি আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়ের পরিবর্তিত বাস্তবতায় নৈতিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ইসলামী শিক্ষা ব্যবস্থার কার্যকর ভূমিকার বিষয়টি তিনি তুলে ধরেন।   ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে “মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে শিক্ষার ভূমিকা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে ড. রাশিদাহ বলেন, তিনি শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে না দেখে নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।  সভাপতির বক্তব্যে আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন কিংবা জীবিকা নির্বাহের মাধ্যম নয়; বরং একজন মানুষের চিন্তা, চরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধ গঠনের প্রধান ভিত্তি। যে শিক্ষা মানুষের মধ্যে সত্য, ন্যায়, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তৈরি করে না, সে শিক্ষা সমাজ ও রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে না। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লায়লা মরিয়মের সঞ্চালনায় সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর রেহানা সুলতানা বলেন, একটি সমাজের নৈতিক ভিত্তি শক্তিশালী করতে শিক্ষার কোনো বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।    বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিয়া সুলতানা “জেন-জি প্রজন্মের শিক্ষা ব্যবস্থা: পরিবর্তিত বাস্তবতা এবং চ্যালেঞ্জ” শীর্ষক বিষয়ে বক্তব্য প্রযুক্তিনির্ভর পরিবর্তিত বাস্তবতায় নতুন প্রজন্মের শিক্ষার ধরন, তাদের প্রয়োজন ও চ্যালেঞ্জ এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার বিভিন্ন দিক তুলে ধরেন। ড. ফেরদৌস আরা বকুল “নারী শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করতে প্রয়োজন নারীবান্ধব শিক্ষা” শীর্ষক আলোচনায় নারীর শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও নারীবান্ধব শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সেমিনারে বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়—নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উজ্জীবিত যোগ্য নাগরিক গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। পরিবর্তিত সময় ও প্রজন্মের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নৈতিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরিফা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় সম্পাদিকা ডা.শিরিন আক্তার রুনা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম সুইটি, রাহেমা চৌধুরী বেবী, কানিজ ফাতেমা, ড. জান্নাত আরা শেলী, তানহা আজমী, নার্গিস খান, রাবেয়া খানম, সেলিনা পারভীন প্রমুখ নেতৃবৃন্দ। সেমিনারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থা সংষ্কারে ১৫ দফা প্রস্তাব উপস্থাপন করেন নারী নেত্রী জান্নাতুল কারীম সুইটি।
‘শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন কিংবা জীবিকা নির্বাহের মাধ্যম নয়’

লংমার্চে যারা গেছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন: রনি

রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে অংশ নেওয়া ব্যক্তিদের হেদায়েত ও দেশপ্রেমের জন্য দোয়া করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ‘এখানে যারা গেছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আগামীতে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হোক।’ শনিবার (০৫ সেপ্টেম্বর) এনপিবি নিউজ আয়োজিত ‘প্রশ্নের মুখে’ টকশোতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। ১১ দলীয় জোটের লংমার্চ নিয়ে আলোচনা করতে গিয়ে রনি বলেন, ‘তিনি এমন লংমার্চ আগে দেখেননি।’ অনেকে এটিকে ‘লং ড্রাইভ’ বলছেন উল্লেখ করে তিনি লংমার্চকে লং ড্রাইভের সঙ্গে তুলনা করেন। লং ড্রাইভ প্রসঙ্গে রনি বলেন, ‘লং ড্রাইভে সাধারণত কী হয়, জানেন? আপনি তো ইয়াং মানুষ। গোপনে প্রেমিক-প্রেমিকাকে নিয়ে যায় যেন, কেও না দেখে। আর এটা ৯৯ শতাংশই পরকীয়া।’ এরপর রাজনীতির সঙ্গে লং ড্রাইভের তুলনা করে তিনি প্রশ্ন তোলেন, ‘রাজনীতিতে যদি আপনি এটাকে লং ড্রাইভ শব্দটি ব্যবহার করেন, তাহলে এটা একটা মাইলফলক। এখানে রাজনীতির পরকীয়াটা কী? এখানে কি পরকীয়া আছে?’ টকশোতে ১১ দলের লংমার্চ নিয়ে নিজের তোলা ‘রাজনৈতিক পরকীয়া’ প্রশ্নের ব্যাখ্যায় গাড়ি ব্যবহারের প্রসঙ্গ টেনে গোলাম মাওলা রনি বলেন, ‘এখানে কী পরকীয়া আছে? তারা যে লং ড্রাইভ করছেন, কার হয়ে, কার জিনিস নিয়ে, কী কারণে বা কার স্বার্থে যাচ্ছেন, সেটাই প্রশ্ন।’ তিনি আরও বলেন, ‘আমরা যারা দীর্ঘদিন ধরে পেশায় আছি, তাদের কাউকে স্বপ্রণোদিত হয়ে কেউ গাড়ি দিয়ে বলে না, ভাই, আমার গাড়িটা নিয়ে যান। অথচ এই লং ড্রাইভে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অনেক মানুষ টেলিফোন করে একটি প্রাডো গাড়ি দিয়েছেন, যাতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারেন।’ প্রাডো গাড়ি দেওয়ার প্রসঙ্গে রনি আরও বলেন, ‘যাদের প্রাডো গাড়ি আছে, তারা অনেকে নিজেদের স্ত্রীর চেয়েও গাড়িকে বেশি ভালোবাসেন। সেই গাড়ি এখানে দিয়ে দেওয়া হয়েছে। কী পরিমাণ লং ড্রাইভ হয়েছে, কী পরিমাণ পরকীয়া হয়েছে এবং কী পরিমাণ লেনদেন হয়েছে, তা আরশের মালিক আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারেন না।’ এর আগে একই অনুষ্ঠানে জ্বালানি সংকটের মধ্যে ১১ দলীয় জোটের লংমার্চে প্রায় এক হাজার গাড়ি ব্যবহারের প্রসঙ্গও তোলেন গোলাম মাওলা রনি। এ কর্মসূচিতে বিপুল পরিমাণ জ্বালানি খরচ হবে বলে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খানের বক্তব্যের সমালোচনা করেন তিনি। রাশেদ খান দাবি করেছিলেন, এক হাজার গাড়ি নিয়ে চট্টগ্রাম যাওয়ায় প্রায় এক লাখ লিটার তেল খরচ বা অপচয় হতে পারে। এতে দেশের জ্বালানি সংকট আরও বাড়তে পারে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রনি রাশেদ খানকে ব্যঙ্গ করে বলেন, এক লাখ লিটার তেলের হিসাব গুনে গুনে দেওয়ার মতো ‘গাণিতিক জ্ঞান’ তার ও অনুষ্ঠানের আরেক আলোচকের নেই। পাশাপাশি রাশেদ খানের রাজনৈতিক ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি।  
লংমার্চে যারা গেছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন: রনি

নতুন দায়িত্বে সাইদ উদ্দিন আহমাদ হানজালা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন মাদারীপুর-০১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। রোববার (০৬ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি। পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য।’ এসময় তিনি আরও বলেন, ‘নিজ আসনের দায়িত্বের পাশাপাশি এই কমিটির কাজ দেশের প্রতিটি মানুষের জন্য ডিজিটাল সংযোগ, প্রযুক্তি ও তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার সুযোগ।’
নতুন দায়িত্বে সাইদ উদ্দিন আহমাদ হানজালা

বিএনপি চারটির বেশি আসন না ছাড়ায় এনসিপি জামায়াত জোটে যোগ দিয়েছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, বিএনপি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চারটির বেশি আসন ছেড়ে না দেওয়ার কারণেই দলটি জামায়াতে ইসলামীর জোটে যোগ দিয়েছে। পোস্টে তিনি জামায়াতের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে বলেন, ‘জামায়াতের লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। যেহেতু তারা সহযোগিতা চেয়েছিলো, পুলিশ প্রটেকশন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জামায়াতের গাড়ি বহর নিয়ে যায়। সহযোগিতা না চাইলেও পুলিশ একই ধরনের নিরাপত্তা প্রদান করতো।’ এরপরও জামায়াত পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার চেষ্টায় ছিল বলে অভিযোগ করেন রাশেদ। তিনি বলেন, ‘তবে পরিকল্পিতভাবে একটা ঝামেলা করার প্লান ছিলো জামায়াতের। রাতের বেলা মতিঝিলে লাঠিসোঁটা জড়ো করেছিলো। জানিনা, এই লাঠিগুলো পরবর্তীতে বহরের গাড়িতে তোলা হয় কি না। তবে জামায়াতের বহরে শীর্ষ নেতারা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, হৈ হৈ রৈ রৈ ছাত্রদল, যুবদল গেলি কই!’ রাশেদ খাঁনের দাবি, পুরো লংমার্চটি কার্যত জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলে পরিচালিত হলেও এনসিপির নেতাদের সামনে রেখে জামায়াত নিজে ঝুঁকি এড়িয়ে পর্দার আড়ালে থেকে রাজনীতি করতে চাইছে। তিনি বলেন, ‘অনেকে বলছে, সবকিছু দেখে মনে হলো, এটি জামায়াতের ব্যবস্থাপনায়, অর্থায়ন ও জনবলে এনসিপির লংমার্চ। জামায়াত যেহেতু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঝুঁকি নিতে চায় না, সেক্ষেত্রে এনসিপির নেতাদের সামনে রেখে এবং আওয়ামীলীগকে পিছনে রেখে, মাঝখানে থেকে খেলতে চায়!’ তিনি আরও বলেন, ‘তবে জামায়াত শিবিরের অনেক নেতাকর্মী ও একটিভিস্টরা এনসিপিকে জামায়াতের মুখপাত্র বানানোকে মানতে পারছে না। তাদের মন্তব্য এমন যে, এনসিপি আজ হোক আর আগামীকাল হোক, জামায়াত জোট ছাড়বে। সুতরাং তাদের কেন এতো গুরুত্ব দেওয়া হচ্ছে! এনিয়ে সচেতন নেতাকর্মীদের খুব আক্ষেপ পরিলক্ষিত হলো!’ জামায়াতের জোট প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, মাওলানা মামুনুল হকের দলসহ জোটে থাকা অন্যান্য দলগুলো মূলত বিএনপির কাছ থেকে পর্যাপ্ত আসন না পাওয়ার কারণেই জামায়াতমুখী হয়েছে, এবং ভবিষ্যতে বিএনপি বেশি আসন ছাড়তে রাজি হলে তারা আবার অবস্থান বদলাবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ‘শোনেন, জামায়াত জোটে কারা আছে? এনসিপিকে বিএনপি ৪ টার বেশি আসন ছাড়েনি, এজন্য জামায়াতে গেছে। আর মাওলানা মামুনুল হক সাহেবের দলও পর্যাপ্ত আসন পেলে বিএনপিতেই থাকতো। এছাড়া বাকিরা ১ টা করে আসন না পেয়ে জামায়াতে গেছে। ভবিষ্যতে বিএনপি বেশি আসন সমন্বয় করতে পারলে, এরা সবাই আবার বক্তব্য পরিবর্তন করে ব্যাক করবে!’ পোস্টের শেষাংশে তিনি জামায়াতের বিরুদ্ধে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানচিত্রবিরোধী শক্তি হওয়ার অভিযোগ পুনরুল্লেখ করে বলেন, এনসিপি অতীতে জামায়াত সম্পর্কে যেসব কঠোর মন্তব্য করেছিল তা মনে রাখার আহ্বান জানান। রাশেদের ভাষ্য, ‘সবমিলিয়ে জামায়াত যাদের উপর ভরসা রেখে এতো অর্থকড়ি খরচ করছে, তারাই একদিন জামায়াতকে এমন দেওয়া দিবে যে জামায়াত আর ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে না! জামায়াত স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র বিরোধী শক্তি, ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, জামায়াত ইসলামিক দল নয় থেকে শুরু করে কি বলে নাই এনসিপি?’ ‘তাই বলি, ভবিষ্যতের ডায়েরি এখন থেকে কিনে রাখুন,  কি কি বলবে সেটি নোট করার জন্য! জামায়াতের নেতাকর্মীরা মনে রাখুন, এনসিপি ৩১ সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার টার্গেট নিয়ে এগুচ্ছে। বিভিন্ন বিদেশি সংস্থা ও শক্তি তাদের পৃষ্ঠপোষকতা করছে বলেও জনশ্রুতি আছে। আর কিছু বললাম না.... শুধু এতোটুকু বলবে, একদিন আপনারাই বলবেন, দুধকলা দিয়ে কালসাপ পোষলাম!’
বিএনপি চারটির বেশি আসন না ছাড়ায় এনসিপি জামায়াত জোটে যোগ দিয়েছে: রাশেদ খাঁন
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা
ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে
ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে
রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ
রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ
বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন
বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন
নগদের ক্যাম্পেইনে বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন শাহরিয়ার
নগদের ক্যাম্পেইনে বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন শাহরিয়ার
বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের
বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা
বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
কসমেটিকস খাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল রিমার্ক
কসমেটিকস খাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল রিমার্ক
৬৮ হাজার ৭২৬ কোটি টাকার ব্যক্তি আমানত ফেরতের চাপ 
সম্মিলিত ইসলামী ব্যাংক / ৬৮ হাজার ৭২৬ কোটি টাকার ব্যক্তি আমানত ফেরতের চাপ 
ভারতের নদীয়া সীমান্তে স্বর্নসহ বাংলাদেশী যুবক আটক
ভারতের নদীয়া সীমান্তে স্বর্নসহ বাংলাদেশী যুবক আটক
চুয়াডাঙ্গা সীমান্ত সংলগ্ন ভারতের নদীয়া জেলার হালদারপাড়া সীমান্ত এলাকায় ১১ কেজি ওজনের স্বর্নসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী

কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কিশোর রায়হান (১৫) হত্যা মামলার আসামি...
কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

মাদারীপুরে আলাদা দুই স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

মাদারীপু‌রের কাল‌কি‌নি ও ডাসার উপ‌জেলা থে‌কে দুইজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এর ম‌ধ্যে ডাসার উপজেলার...
মাদারীপুরে আলাদা দুই স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ৩

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার একটি ফিশিং বোটে বজ্রপাতের ঘটনায় সাকিব (২৩) ও ইমন (২৪)...
রাঙ্গাবালীতে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ৩

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

কুষ্টিয়ার খোকসায় হেলিকপ্টারে করে নিজ এলাকায় ফেরা নাসির উদ্দিন শেখ নামে এক আদম ব্যবসায়ীকে ফুলেল...
হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প...
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন বেলাবোর সজিব

সাইকেলে করে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার...
সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন বেলাবোর সজিব

দোকান নয়, মাথার টুপি থেকে মিলল ইয়াবা!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক মুদি দোকানি হক মিয়া (৫০) কে ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে...
দোকান নয়, মাথার টুপি থেকে মিলল ইয়াবা!

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ মাদ্রাসা প্রধানের বেতন বন্ধ

নিয়োগে জাল স্বাক্ষর, ভুয়া চিঠি ও জাল বোর্ড গঠনের অভিযোগে কুড়িগ্রামের চিলমারীতে চারটি মাদ্রাসার দুই...
স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ মাদ্রাসা প্রধানের বেতন বন্ধ
ফ্রান্সে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল বাংলাদেশি শিশুর
ফ্রান্সে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল বাংলাদেশি শিশুর
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরবিলিয়ে শহরে গ্যাস লিক থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিল
১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
গেল এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। রোববার
রান্না না করে নাচের ক্লাসে যেতে চাওয়ায় সন্তানদের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা
রান্না না করে নাচের ক্লাসে যেতে চাওয়ায় সন্তানদের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
প্লাস্টিক সার্জারির পর চেহারা বদলে যাওয়ায় বিমানবন্দরে আটক!
প্লাস্টিক সার্জারির পর চেহারা বদলে যাওয়ায় বিমানবন্দরে আটক!
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
৭০০ কিমি দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ, ৬ বিমানবন্দর বন্ধ ঘোষণা
ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাত / ৭০০ কিমি দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ, ৬ বিমানবন্দর বন্ধ ঘোষণা
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
আবারও ফিফা সভাপতি পদে লড়তে চান ইনফান্তিনো
আবারও ফিফা সভাপতি পদে লড়তে চান ইনফান্তিনো
ফিফার সভাপতি পদে আরেকবার নির্বাচনের লড়াইয়ে থাকছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত
পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
১৬ বছর বয়সেই রেকর্ডবুক তোলপাড় করলেন সুলিভান
১৬ বছর বয়সেই রেকর্ডবুক তোলপাড় করলেন সুলিভান
ওস্তাদ জাহাঙ্গীর আলমকে গ্যাটজার আজীবন সম্মাননা
ওস্তাদ জাহাঙ্গীর আলমকে গ্যাটজার আজীবন সম্মাননা
মার্শাল আর্টের প্রশিক্ষক, উপস্থাপক, পরিচালক, গ্র্যান্ডমাস্টার ও চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন উপলক্ষে রাজধানীর রেড অর্কিডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা
অভিনেত্রী ঋতাভরীর ভিডিও ভাইরাল, নেটদুনিয়া তোলপাড়!
অভিনেত্রী ঋতাভরীর ভিডিও ভাইরাল, নেটদুনিয়া তোলপাড়!
কলকাতার বিনোদন জগতে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা ও ‘মি টু’ আন্দোলন নিয়ে ফের সরব হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গণমাধ্যমে সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির
‘তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন সালমান’
‘তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন সালমান’
ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহের অকালপ্রয়াণের তিন দশক পেরিয়ে গেলেও ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে তার আবেদন আজও অমলিন। ৩০তম প্রয়াণদিবসে
শাকিব খান তার অপমানের প্রতিশোধ নিচ্ছে: জ্যাকি আলমগীর
শাকিব খান তার অপমানের প্রতিশোধ নিচ্ছে: জ্যাকি আলমগীর
অন্তঃসত্ত্বা নায়িকার সাথে ধস্তাধস্তিতে রক্তপাত, কি ঘটেছিল সেদিন?
অন্তঃসত্ত্বা নায়িকার সাথে ধস্তাধস্তিতে রক্তপাত, কি ঘটেছিল সেদিন?
বিচ্ছেদ হয়ে গেছে সৃজিত-মিথিলার? যা বললেন নির্মাতা
বিচ্ছেদ হয়ে গেছে সৃজিত-মিথিলার? যা বললেন নির্মাতা
৩০ বছরেও খোলেনি অভিনেত্রী সিল্কের মৃত্যু রহস্যের জট
৩০ বছরেও খোলেনি অভিনেত্রী সিল্কের মৃত্যু রহস্যের জট

পৃথিবীর দীর্ঘতম ‘লং-মার্চ’, যা বদলে দিয়েছিল ইতিহাস

একবার ভাবুন, পথের দুই পাশে বরফে ঢাকা পাহাড়। সামনে খরস্রোতা নদী, কোথাও নৌকা নেই। সামনে...
পৃথিবীর দীর্ঘতম ‘লং-মার্চ’, যা বদলে দিয়েছিল ইতিহাস

আজ থেকে শুরু ‘বরদের’ মাস

বছরের শেষ চারটি মাস- সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর- সমাপ্তি ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে...
আজ থেকে শুরু ‘বরদের’ মাস

আজ বিশ্ব ‘চিঠি লেখা দিবস’

আজ বিশ্ব চিঠি লেখা দিবস (World Letter Writing Day)। অস্ট্রেলীয় লেখক, শিল্পী ও আলোকচিত্রী রিচার্ড...
আজ বিশ্ব ‘চিঠি লেখা দিবস’

৫ স্কিনকেয়ার ট্রেন্ড যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক

সোশ্যাল মিডিয়ায় এখন চটজলদি ফর্সা হওয়া, ব্রণ দূর করা কিংবা বয়সের ছাপ মোছার নানা ‘ডিআইওয়াই’...
৫ স্কিনকেয়ার ট্রেন্ড যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক

কেন প্রথম প্রেমের স্মৃতি সহজে ভোলা যায় না

প্রথম প্রেমের কথা মনে পড়লে অনেকেরই চোখের সামনে ভেসে ওঠে পুরোনো কোনো মুখ, শোনা যায়...
কেন প্রথম প্রেমের স্মৃতি সহজে ভোলা যায় না

কোন ডিমে পুষ্টি বেশি, সাদা নাকি লাল

সকালের নাস্তাতায় ডিমসিদ্ধ, ডিমপোচ বা ডিমভাজি ছাড়া অনেকের দিনই শুরু হয় না। আবার দুপুরে ভাতের...
কোন ডিমে পুষ্টি বেশি, সাদা নাকি লাল

হঠাৎ পিরিয়ড বন্ধ হলে কী করবেন?

মাসিক বা পিরিয়ডের তারিখ এক-দুই সপ্তাহ এদিক-সেদিক হওয়া অনেক সময় স্বাভাবিক। তবে নিয়মিত মাসিক হওয়ার...
হঠাৎ পিরিয়ড বন্ধ হলে কী করবেন?

৮ ঘণ্টা বসে কাজে রোগের ঝুঁকি কমাতে কতক্ষণ হাঁটা উচিত

অফিসের আরামদায়ক চেয়ার, সামনে কম্পিউটার কিংবা ল্যাপটপ, আর শীতাতপ নিয়ন্ত্রিত রুম-আধুনিক কর্মজীবনের এই চিত্র অনেকের...
৮ ঘণ্টা বসে কাজে রোগের ঝুঁকি কমাতে কতক্ষণ হাঁটা উচিত

বারবার লোডশেডিং সত্ত্বেও বিদ্যুৎ বিল বেশি? খরচ কমাবেন যেভাবে

লোডশেডিং হলেই যে মাসের বিদ্যুৎ বিল কম আসবে, এমনটা কিন্তু নয়। অনেক সময় বিদ্যুৎ না...
বারবার লোডশেডিং সত্ত্বেও বিদ্যুৎ বিল বেশি? খরচ কমাবেন যেভাবে

যে অ্যাপের ফাঁদে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ নামানোর অভ্যাস ডেকে আনছে বড় বিপদ। আসল অ্যাপের মুখোশ পরে ভুয়া...
যে অ্যাপের ফাঁদে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

ফ্রিতে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, পাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে।...
ফ্রিতে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, পাবেন যেভাবে

চ্যাটজিপিটিসহ ওপেনএআইয়ের অ্যাপ-ওয়েবে বড় বিভ্রাট

চ্যাটজিপিটিসহ ওপেনএইয়ের অ্যাপ-ওয়েবসমূহে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। যার কারণে সাময়িক অচল হয়ে পড়েছে চ্যাটজিপিটি।  বৃহস্পতিবার...
চ্যাটজিপিটিসহ ওপেনএআইয়ের অ্যাপ-ওয়েবে বড় বিভ্রাট
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত...
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৯৪

এই ৪ খাবারেই বাড়বে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীরে তার স্পষ্ট প্রভাব পড়ে। অল্পতেই ক্লান্তি বা দুর্বলতা অনুভব...
এই ৪ খাবারেই বাড়বে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা

হামে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে...
হামে আরও ৪ জনের মৃত্যু

সব সময় ক্লান্ত লাগে, মিল রয়েছে ৫ রোগের

পর্যাপ্ত বিশ্রামের পরও কি সবসময় ক্লান্ত লাগে? সামান্য কাজেই শরীর ভেঙে পড়ে? দীর্ঘদিন ধরে চলা...
সব সময় ক্লান্ত লাগে, মিল রয়েছে ৫ রোগের

যবিপ্রবির ২৩ শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩ কোটি ৫ লাখ টাকা

উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর মেয়াদ শেষ হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি...
যবিপ্রবির ২৩ শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩ কোটি ৫ লাখ টাকা

একযোগে ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী

দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার। চাকরি...
একযোগে ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী

এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা

দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন এসএসসি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের...
এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা

পরিশ্রম, সততা ও দেশপ্রেম আমাদের তরুণদের জন্য অনুকরণীয়: যবিপ্রবি ভিসি  

মানবজীবনের সামগ্রিক স্বাস্থ্যরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা ও...
পরিশ্রম, সততা ও দেশপ্রেম আমাদের তরুণদের জন্য অনুকরণীয়: যবিপ্রবি ভিসি  

নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদন যেভাবে

আকিজ গ্রুপ (ফুটওয়্যার অ্যান্ড লাগেজ সেলস) ম্যানেজার / সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...
নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদন যেভাবে

‘পিংক বাসে’ চাকরির সুযোগ, আবেদন যেভাবে

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঢাকায় নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ মহিলা...
‘পিংক বাসে’ চাকরির সুযোগ, আবেদন যেভাবে

নিয়োগ দিচ্ছে ব্র্যাক, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...
নিয়োগ দিচ্ছে ব্র্যাক, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

আবুল খায়ের গ্রুপে চাকরি, ১৮ বছর বয়সেই আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং...
আবুল খায়ের গ্রুপে চাকরি, ১৮ বছর বয়সেই আবেদন
X
City bank
City bank