

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবেশে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চুনকুটিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
অভিযোগের সত্যতা যাচাই করতে ইউএনও নিজেই সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাস কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করেন। এ সময় তিনি সরাসরি দেখতে পান যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলেই অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুইটি বাস কাউন্টারকে পৃথকভাবে জরিমানা করা হয়, যার মোট পরিমাণ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ইউএনও মোঃ উমর ফারুক বলেন, যাত্রীবেশে গিয়ে প্রথমে নিজেরাই বিষয়টি যাচাই করি। পরে নিশ্চিত হই যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে, যা সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি প্রতারণা।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন