বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মালয়েশিয়ায় শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন দেশটির রুলার্স’ সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় রুলার্স’ কনফারেন্সের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

দেশজুড়ে ২৯টি স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও আজ তা দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়।

টেলিভিশন ভাষণে সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ বলেন, শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে মালয়েশিয়ার সব রাজ্যে হরি রায়া আইদিলফিতরি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ শনিবার।

মালয়েশিয়ার মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে ঘোষণা করেছিলেন, যদি হরি রায়া শনিবারে পড়ে, তাহলে পরদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে।

এছাড়া হরি রায়া উপলক্ষে সারাদেশে টোল ফিতে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন তিনি। এই ছাড় গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।

মালয়েশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হরি রায়া উপলক্ষে যাতায়াতের ব্যস্ত সময়ে প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়েগুলোতে ৩.৪৯ মিলিয়নেরও বেশি যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup