

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
সহপাঠী ও হল সূত্রে জানা যায়, দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে সহপাঠীরা কক্ষের ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৩.৩০টা) নিহত শিক্ষার্থীর লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং পুলিশ আসলে লাশ নামানো হবে বলে জানিয়েছেন শেরে বাংলা হলের প্রাধ্যাক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম প্রান্তিক
ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন