

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রান্নাঘরে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়া এবং জ্বালা ভাব অনেকের জন্য দৈনন্দিন সমস্যা। বিশেষ করে যখন একসাথে অনেক পেঁয়াজ কাটতে হয়, তখন এই সমস্যা আরও বেড়ে যায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে চোখে জল পড়া ও জ্বালার সমস্যাকে অনেকটাই কমানো সম্ভব।
পেঁয়াজে থাকা সালফেনিক অ্যাসিড কাটার সময় এনজাইমের সঙ্গে প্রতিক্রিয়া করে সালফার গ্যাস তৈরি করে। এই গ্যাস চোখে গিয়ে জ্বালা ভাব সৃষ্টি করে এবং পানি পড়ার কারণ হয়। তবে কিছু সহজ উপায় মেনে চললে এই ঝামেলা এড়িয়ে যাওয়া সম্ভব।
পেঁয়াজ কাটার সময় চিমনি বা এগজস্ট ফ্যান চালু রাখুন। প্রয়োজনে চিমনির নিচে দাঁড়িয়ে কাটুন। এতে সালফার গ্যাস দ্রুত উড়ে যাবে এবং চোখে পৌঁছাবে না।
পেঁয়াজ কাটার সময় হাত দিয়ে চোখ বা মুখ স্পর্শ করবেন না। এতে চোখে জল পড়া ও জ্বালা ভাব বেড়ে যেতে পারে।
খোসা ছাড়িয়ে পেঁয়াজ ১৫ মিনিট ফ্রিজে রাখলে এনজাইমগুলো কম সক্রিয় থাকে। ফলে কাটার সময় চোখে কম জ্বালা হবে।
দ্রুত ও সহজে কাটলে পেঁয়াজের রস বাতাসে ছড়িয়ে পড়ার সময় কম হয় এবং কাটাকুটির কাজও দ্রুত শেষ হয়।
পেঁয়াজের গোড়া অংশে সবচেয়ে বেশি সালফার থাকে। খোসা ছাড়ানোর আগে মাথার অংশ কেটে ফেলুন এবং কাটার সময় আশেপাশে রাখবেন না।
এই কৌশলগুলো মেনে চললে রান্নাঘরে পেঁয়াজ কাটার সময় চোখে জল পড়া এবং জ্বালা ভাব অনেকটাই কমানো সম্ভব।
মন্তব্য করুন
