রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদান সেরেছেন পূজা চেরি, প্রয়োজনে ছাড়বেন অভিনয়

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ এএম
পূজা চেরি। ছবি: সংগৃহীত
expand
পূজা চেরি। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিকে ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেন তিনি।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন; ইতোমধ্যে বাগদান সম্পন্ন হয়েছে তার। এমনকি ভবিষ্যতের সংসার টিকিয়ে রাখতে প্রয়োজনে অভিনয় ছাড়তেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের এই তথ্য জানান পূজা। সেখানে তিনি বলেন, ‘আমি এনগেজড। এই প্রথমবার আমি বিষয়টি প্রকাশ্যে বলছি। এর আগে অনেকবার বলেছি আমি সিঙ্গেল, কিন্তু আসলে আমি সিঙ্গেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।’

নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে অভিনেত্রী জানান, তিনি মিডিয়ার কেউ নন। পূজার ভাষায়, ‘তিনি মিডিয়ার মানুষ নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।’

ব্যক্তিগত জীবনে সংসারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান বলেও জানান তিনি। পূজা বলেন, ‘আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমার জীবনে ‘ডিভোর্স’ শব্দটা আসুক এটা আমি চাই না। সংসার ঠিক রাখতে হলে প্রয়োজনে মিডিয়াও ছেড়ে দিতে পারি।’

অভিনয় তার ভালোবাসার জায়গা হলেও প্রয়োজনে সেটি ছাড়তে রাজি আছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় আমার শখ এবং ভালোবাসা। এখানে আমার ও আমার মায়ের অনেক সংগ্রাম আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য প্রয়োজন হলে এটাও ছেড়ে দিতে পারি।’

পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি গোপন রাখবেন না। তার হবু স্বামী তাকে সবসময় সমর্থন করেন বলেও উল্লেখ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Paraguay VS France
17'
0 - 0
World Cup