রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনে দুইবার কমল স্বর্ণের দাম, বিকেল থেকেই কার্যকর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

যা আজ বিকেল থেকেই কার্যকর বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন