বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে বৃহস্পতিবার (১৯ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির তালেবান প্রশাসন বুধবার শেষ রাতে এ ঘোষণা দেয়। আফগান বার্তা সংস্থা খামা প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

আফগানিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্য দেশগুলোর সঙ্গে তারিখে পার্থক্য

আফগানিস্তানের এই সিদ্ধান্তে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে ঈদের তারিখে পার্থক্য তৈরি হয়েছে। সৌদি আরব জানিয়েছে, বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আগামী শুক্রবার ঈদ উদযাপন করা হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েত।

এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী শুক্রবার ঈদ নির্ধারণ করেছে। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ইরাকেও শুক্রবার ঈদ উদযাপিত হবে।

কেন ভিন্ন হয় ঈদের তারিখ

ঈদের তারিখ দেশভেদে ভিন্ন হওয়ার প্রধান কারণ হলো চাঁদ দেখার পদ্ধতির পার্থক্য। কিছু দেশ সরাসরি খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে, আবার কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে আফগানিস্তান সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের তারিখ নির্ধারণ করতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজস্ব চাঁদ দেখার প্রক্রিয়া ও ধর্মীয় সিদ্ধান্তের ওপর বেশি নির্ভর করছে।

সূত্র: খামা প্রেস এজেন্সি, আনাদোলু এজেন্সি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।