সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়েন্দা মন্ত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব ।। ছবি: সংগৃহীত
expand
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব ।। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইরান। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে “কাপুরুষোচিত” বলে অভিহিত করেছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছিলেন, খাতিবকে হত্যা করা হয়েছে, তবে তখন ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধানও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।

উল্লেখ্য, ইসমাইল খাতিব ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সেই সময়ই ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমতায় আসলেও খাতিবকে তার পদে বহাল রাখা হয়। তাছাড়া খাতিব ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ছিলেন।

সূত্র: বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup