বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী ফেসবুকের ওয়েবসাইটে সমস্যা, দেখাচ্ছে ‘আইডি আনএভেইলেভল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এর ওয়েবসাইটে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে।

অনেক ব্যবহারকারী কম্পিউটার থেকে ফেসবুকে প্রবেশ করতে গিয়ে ‘অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল’ বার্তা পাচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) রাতে ভারতভিত্তিক সংবাদমাধ্যম টাইমস নাও জানায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশে সমস্যার অভিযোগ করছেন।

এদিকে আউটেজ পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরেও বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তিন হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে না পারার কথা জানিয়েছেন।

তবে সমস্যার সুনির্দিষ্ট কারণ বা সমাধান সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন