

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল) বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব, তাই সাংবাদিকরা অবসরকালিন ভাতা পাবেন। সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা-উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যা বেগম খালেদা জিয়া এর প্রসারে কাজ করে গেছেন।
বাছির জামাল বলেন, সাংবাদিকরা বেতন পায় না, কিন্তু সম্মানের জন্য কাজ করছে। সত্যে প্রকাশে সাংবাদিকতায় লেগে আছে। অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের নিয়ে কাজ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
তিনি দেশের সাংবাদিকতার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সংবাদপত্র প্রকাশের একটি স্রোত তৈরি করে গেছেন শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমি দিয়ে আবাসনের ব্যবস্থা করেছিলেন যেখানে ৩শ অধিক সাংবাদিকের আবাসন হয়েছে।
সবশেষে হবিগঞ্জের সকল সাংবাদিক যেনো কল্যাণ ট্রাস্টের মাধ্যেমে সহযোগিতা পায় সে ব্যবস্থা করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্থ করেন।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান সৈকত, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, আমার দেশ নবীগঞ্জ প্রতিনিধি, এটিএম সালাম, আমার দেশ বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, এনপিবি ও ভোরের ডাক এর জেলা প্রতিনিধি এম এ রাজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালেকণ্ঠের জেলা প্রতিনিধি(মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার ও তোফায়েল আহমেদ মনির প্রমুখ।
মন্তব্য করুন