সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

আপনি কি নিয়মিত ফেসবুকে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি পোস্ট করেন? জানেন কি, এখন এগুলো শুধু শেয়ার করার জন্য নয়, আয় করারও সুযোগ তৈরি করেছে। আগে এই সুবিধা মূলত বড় পেজ বা পরিচিত কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন সাধারণ ব্যবহারকারীরাও নিজের প্রোফাইল থেকেই আয় করতে পারেন।

অনেকেই ইতোমধ্যে নিয়মিত কনটেন্ট তৈরি করে ডলার আয় করছেন। আর না করলেও আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। একটি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ আর সৃজনশীল চিন্তা থাকলেই প্রথম পদক্ষেপ নেওয়া সম্ভব।

ফেসবুক থেকে আয় করার মূল ধারণা হলো আপনার অডিয়েন্স, কনটেন্ট এবং প্ল্যাটফর্মের বাণিজ্যিক টুলগুলো ব্যবহার করে সরাসরি বা পরোক্ষভাবে আয় করা। সরাসরি আয় আসে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা থেকে, যেখানে ভিউ, ওয়াচ টাইম ও এনগেজমেন্টের ভিত্তিতে অর্থ দেওয়া হয়।

পরোক্ষ আয় হয় যখন আপনি ফেসবুককে মার্কেটিং চ্যানেল হিসেবে ব্যবহার করে নিজের পণ্য, সেবা বা অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে বিক্রি বাড়ান। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী থাকায় ফেসবুক আয় করার জন্য শক্তিশালী একটি মাধ্যম।

চলুন জেনে নিই ফেসবুক থেকে আয় করার কার্যকর কয়েকটি পদ্ধতি।

পেইড ফ্যান সাবস্ক্রিপশন চালু করুন ফেসবুকের ফ্যান সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমে অনুসারীরা মাসিক অর্থ প্রদান করে আপনার বিশেষ কনটেন্ট দেখতে পারেন। এর বিনিময়ে আপনি দিতে পারেন

- এক্সক্লুসিভ পোস্ট বা ভিডিও

- সাবস্ক্রাইবার ব্যাজ

- বিশেষ ছাড়

- কেবল সাবস্ক্রাইবারদের জন্য লাইভ সেশন

তবে এই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হয়

- কমপক্ষে ১০,০০০ ফলোয়ার অথবা ২৫০ জন রিটার্নিং ভিউয়ার

- গত ৬০ দিনে ৫০,০০০ পোস্ট এনগেজমেন্ট বা ১,৮০,০০০ মিনিট ওয়াচ টাইম

- বয়স কমপক্ষে ১৮ বছর

- পার্টনার মনিটাইজেশন নীতিমালা অনুসরণ

আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনার প্রফাইলের যোগ্যতা যাচাই করতে পারবেন।

ফেসবুক শপের মাধ্যমে পণ্য বিক্রি ফেসবুক শপের মাধ্যমে ব্যবসায়িক পেজে একটি অনলাইন স্টোর খোলা যায়। তবে বর্তমানে অ্যাপের ভেতরে সরাসরি চেকআউট সুবিধা নেই, তাই ক্রেতাকে ওয়েবসাইট বা অন্য ই–কমার্স প্ল্যাটফর্মে নিতে হয়।

এটি মূলত একটি মার্কেটিং চ্যানেল হিসেবে ভালো কাজ করে। দীর্ঘমেয়াদে নিজের ওয়েবসাইট থাকলে ব্র্যান্ড গড়ে তোলা সহজ হয়।

ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) স্থানীয়ভাবে পণ্য বিক্রির জনপ্রিয় মাধ্যম। বিশেষ করে ব্যবহৃত পণ্য বিক্রির ক্ষেত্রে এটি কার্যকর। এক্ষেত্রে সফল হতে হলে

- পরিষ্কার ছবি ব্যবহার করুন

- কীওয়ার্ডসহ শিরোনাম লিখুন

- প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করুন

- স্থানীয় গ্রুপে পোস্ট শেয়ার করুন

বাংলাদেশে অনেকেই পুরোনো মোবাইল, ফার্নিচার, ইলেকট্রনিকস এভাবে ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি করে নিয়মিত আয় করছেন।

ভিডিওতে ইন-স্ট্রিম বিজ্ঞাপন চালু করুন ভিডিও কনটেন্ট থেকে আয় করার জনপ্রিয় উপায় হলো ইন-স্ট্রিম বিজ্ঞাপন। যোগ্যতা

- কমপক্ষে ১০,০০০ ফলোয়ার

- গত ৬০ দিনে ৬,০০,০০০ মিনিট ভিউ

- অন্তত ৫টি সক্রিয় ভিডিও

- আয় নির্ভর করে সিপিএম (প্রতি ১,০০০ ভিউয়)-এর হারের ওপর। গড়ে প্রায় ৫ ডলার সিপিএম দেখা যায়, তবে বিষয়ভেদে ভিন্ন হতে পারে।

- দীর্ঘ ভিডিও সাধারণত বেশি আয় দেয়।

অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি পণ্যের লিংক শেয়ার করে কমিশন পেতে পারেন।

- লিংক শেয়ার করার জায়গা

- পেজ পোস্ট

- গ্রুপ

- স্টোরিজ

তবে অবশ্যই ডিসক্লেমার দিতে হবে। স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। লিংক বেশি দিলে ফেসবুকের অ্যালগরিদম রিচ কমাতে পারে। তাই কনটেন্টভিত্তিক পদ্ধতি অনুসরণ করা ভালো।

নিজের কোর্স বা সেবা প্রচার আপনি যদি ফ্রিল্যান্সার, ডিজাইনার, শিক্ষক, কনসালট্যান্ট বা ফিটনেস ট্রেইনার হোন, তাহলে ফেসবুক আপনার দক্ষতা তুলে ধরার বড় প্ল্যাটফর্ম। গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নের উত্তর দেওয়া, সাফল্যের গল্প শেয়ার করা, বিনামূল্যে গাইড দেওয়া ইত্যাদি উপায়ে ক্লায়েন্ট পাওয়া সম্ভব।

লাইভে ফেসবুক স্টারস থেকে আয় ফেসবুক স্টারস হলো ভার্চুয়াল টিপস ব্যবস্থা। দর্শকরা স্টার কিনে আপনাকে পাঠাতে পারেন। প্রতি স্টারের জন্য প্রায় ০.০১ ডলার পাওয়া যায়। যোগ্যতা :

- অন্তত ৫০০ ফলোয়ার

- ধারাবাহিক ৩০ দিন সক্রিয়তা

- কমিউনিটি নীতিমালা মানা

ছোট ক্রিয়েটরদের জন্য এটি শুরুতে ভালো সুযোগ হতে পারে।

ফেসবুক বিজ্ঞাপন চালানো ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করে নিজের ব্যবসা বা ওয়েবসাইটে ট্রাফিক আনা যায়। প্রথমে ছোট বাজেট দিয়ে শুরু করা ভালো, যেমন প্রতিদিন ৫ থেকে ১০ ডলার। বিজ্ঞাপনের ফলাফল বিশ্লেষণ করে ধীরে ধীরে স্কেল বাড়ানো উচিত।

অন্য মনিটাইজড প্ল্যাটফর্মে ট্রাফিক পাঠানো ফেসবুককে ফানেল হিসেবে ব্যবহার করা যায়। যেমন- ব্লগ, ইউটিউব চ্যানেল ও ইমেইল লিস্ট। শুধু ফেসবুকের ওপর নির্ভরশীল হওয়া ঝুঁকিপূর্ণ। অ্যাকাউন্ট বন্ধ হলে আয় বন্ধ হয়ে যেতে পারে। তাই বিকল্প প্ল্যাটফর্ম রাখা বুদ্ধিমানের কাজ।

মাসে কত আয় সম্ভব সরাসরি মনিটাইজেশন থেকে গড়ে ২০০ থেকে ৮০০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব, যদি নিয়মিত কনটেন্ট এবং ভালো এনগেজমেন্ট থাকে। ইন-স্ট্রিম বিজ্ঞাপনে প্রতি ভিউ ০.০১ থেকে ০.০৩ ডলার পর্যন্ত আয় হতে পারে।

তবে প্রকৃত আয় নির্ভর করে অডিয়েন্সের দেশ, কনটেন্টের ধরন, ভিউ সংখ্যা ও এনগেজমেন্টের ওপর। বাংলাদেশি ক্রিয়েটরদের ক্ষেত্রে সিপিএম (CPM) তুলনামূলক কম হতে পারে, তবে বড় অডিয়েন্স থাকলে ভালো আয় সম্ভব।

সফল হওয়ার গুরুত্বপূর্ণ টিপস

- নিয়মিত পোস্ট করুন

- কমিউনিটি নীতিমালা মেনে চলুন

- দর্শকের সঙ্গে যোগাযোগ রাখুন

- মানসম্মত কনটেন্ট তৈরি করুন

- প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করুন

ফেসবুক থেকে আয় করা সম্ভব, তবে এটি রাতারাতি ধনী হওয়ার পথ নয়। নিয়মিত কাজ, ধৈর্য, এবং কৌশলগত পরিকল্পনা প্রয়োজন। যারা দীর্ঘমেয়াদে ব্র্যান্ড তৈরি করতে চান, তাদের উচিত ফেসবুককে একটি শক্তিশালী মার্কেটিং মাধ্যম হিসেবে ব্যবহার করা এবং পাশাপাশি বিকল্প প্ল্যাটফর্মেও উপস্থিতি তৈরি করা।

সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক পরিশ্রম থাকলে ফেসবুক হতে পারে নির্ভরযোগ্য আয়ের একটি মাধ্যম।

সূত্র : হোস্টিংগার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন