

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন নিয়ে বিরোধীদলীয় এমপি মীর আহমেদ বিন কাশেম অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, নিম্নমানের হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনদের মধ্যে চলে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, সংসদে দেওয়া হেডফোনটি আসলেই নিম্নমানের কি-না। দাম কত এবং মান কেমন?
সংসদে ব্যবহৃত ‘Shure’ ব্যান্ডের হেডফোনটির ‘SRH240A’ মডেলের। ‘Shure’ একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি। এটি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোনের মতো অডিও প্রোডাক্টের জন্য বিখ্যাত।
ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটে ঘেঁটে দেখা যায়, ‘SRH240A’ মডেলের হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা (বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডলার রেট অনুযায়ী)। ওয়েবসাইটটিতে দেওয়া ব্যান্ডটির অন্য মডেলের হেডফোন গুলো মধ্যে এটাই সর্বনিম্ন দামের।
ব্যান্ডটির অন্য হেডফোনগুলোর মধ্যে রয়েছে, ‘AONIC 50 GEN 2’ মডেলের দাম ৩৮৫ মার্কিন ডলার। যা প্রায় ৪৭ হাজার ২৪৮ টাকা। ‘SRH840A’ মডেলের দাম ১৬৯ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা। ‘SRH440A’ মডেলের দাম ১০৯ ডলার, যা প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা। ‘SRH1540’ মডেলের দাম ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা। ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার, যা প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।
হেডফোনটি নিয়ে জার্মানিতে বসবাসকারী কনটেন্ট ক্রিয়েটর ‘নাটালিয়া এবং হাবিব’ সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্তব্য করেন।
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সংসদের এক এমপি হেডফোন নিয়ে পোস্ট দিয়েছেন। এটা প্রায় ৬০–৭০ ইউরোর একটি এন্ট্রি-লেভেল হেডফোন। ইউরোপে আমাদের কোম্পানিতে প্রতিদিন ৪–৫ ঘণ্টার মিটিংয়ের জন্য আমরা প্রায় ১২০ ইউরোর ডেল (Dell) হেডসেট ব্যবহার করি—দীর্ঘ মিটিংয়ে সত্যিই বেশ আরামদায়ক।
হাবিব আরও বলেন, ‘ভাবছিলাম, সংসদের এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য হয়তো একটু “পার্লামেন্ট-গ্রেড” হেডসেট হলে এমপিদের কানেরও সুবিধা হতো!’
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময় হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি মাইকে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন জোহরের আযান দিচ্ছে। সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো।
মন্তব্য করুন
