

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফ্রিকান নেশন্স কাপের বিতর্কিত ফাইনালের দুই মাস পর নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। সংস্থাটি জানিয়েছে, সেই ম্যাচে জয় পাওয়া সেনেগালের শিরোপা বাতিল করে মরক্কো-কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে সিএএফ জানায়, ফাইনাল ম্যাচে সেনেগাল ‘বর্জনমূলক আচরণ’ করেছে। ফলে ম্যাচের ফল ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে গণ্য করা হবে।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ের শুরুতে পাপ গেয়ি গোল করে এগিয়ে দেন সেনেগালকে।
তবে ম্যাচের শেষ দিকে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা তৈরি হয়। যোগ করা সময়ে ইদ্রিসা গেয়ির হেড থেকে তৈরি সুযোগে বল জালে গেলেও ফাউলের বাঁশি বাজান রেফারি। এর আগে তিনি আশরাফ হাকিমিকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে।
এরপর ম্যাচের শেষ দিকে কর্নার থেকে আক্রমণের সময় ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হন। ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টি দেন। তবে সিদ্ধান্ত ঘিরে মাঠে বিশৃঙ্খলা তৈরি হয় এবং খেলোয়াড়দের একপর্যায়ে মাঠ ছাড়তে দেখা যায়। প্রায় ১৭ মিনিট পর খেলা শুরু হলে পেনাল্টি মিস করেন দিয়াস।
পরে আবার গোল করে সেনেগাল জয় নিশ্চিত করলেও ম্যাচজুড়ে বিশৃঙ্খলা ও আপত্তিকর পরিস্থিতি নিয়ে আপিল করে মরক্কোর ফুটবল ফেডারেশন। সেই আপিলের ভিত্তিতেই সিএএফ নতুন করে সিদ্ধান্ত দেয়।
এই রায়ের ফলে ১৯৭৬ সালের পর দ্বিতীয়বার আফ্রিকার সেরা হওয়ার স্বীকৃতি পেল মরক্কো। অন্যদিকে, দ্বিতীয়বার শিরোপা জিতেও তা হারাতে হলো সেনেগালকে।
মন্তব্য করুন
