

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি মানুষের কল্যাণে বিশ্বাসী, শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে না। নির্বাচনের এক মাসের মধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা কষ্ট করে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন, যার সুফল এখন পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১৭ বছর আগে শুরু হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প মাঝপথে থমকে থাকলেও সেগুলো পুনরায় চালু করা হবে।
ড. মঈন খান বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। যতদিন মানুষের পাশে থাকা যাবে, ততদিন রাজনীতি অর্থবহ থাকবে।” তিনি বিশেষ করে ঈদের মতো উৎসবে সমাজের কোনো মানুষ যেন বঞ্চিত না থাকে, সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসতিয়াক আহমদ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত উপহার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় বেদে সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। একই দিনে গুচ্ছগ্রামের শিমুলেরটেক আবাসন প্রকল্প এলাকাতেও সহায়তা প্রদান করা হয়।
পরে বেদে সম্প্রদায়ের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হলে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন