

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ইংলিশ ক্লাব চেলসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল পিএসজি। এবার স্ট্যামফোর্ড ব্রিজেও স্বাগতিকদের ছাড় দেয়নি ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চেলসিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লুই এনরিকের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রথম লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি এদিন মাঠে নামার ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পায়। ডি বক্সের একটু বাইরে থেকে পিএসজি গোলরক্ষকের ফ্রি কিক ক্লিয়ার করতে পারেননি মামাদু সার। তিনি বল রিসিভ করার পর উল্টো পেয়ে যান খবিচা কাভারাৎস্খেলিয়া। তার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় পিএসজি। ১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে আশরাফ হাকিমি খুঁজে নেন বারকোলাকে। গতিময় শটে তিনি খুঁজে নেন ঠিকানা। এরপর ম্যাচের ৬২তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন মায়ুলু।
ম্যাচের বাকি সময়ও চেলসি কোনো গোল শোধ করতে পারেনি। ফলে দুই লেগ মিলিয়ে বিশাল জয় নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করলো পিএসজি।
মন্তব্য করুন
