বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই-ভিসি নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:৪১ এএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সমালোচনা তো থাকবেই। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে….এটা তো এমন না যে মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতা নিয়ে আনা হবে।’ দলীয় লোকজনকে ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দ্য বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে, তাকে দেওয়া হয়েছে। যেহেতু দলীয় সরকার দলীয় সরকার কিছুটা দলীয় লোক তো থাকবেই…, এটাকে আপনার সমালোচনা হতে পারে… আমরা সমালোচনা হবে না তা বলছি না। কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই।’

তিনি আরও বলেন, দলীয় লোক বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো বিষয়ে সরকারে এই মন্ত্রী বলেন, দলীয় লোকগুলো আসবে। আমাদের আমাদের ট্র্যাক রেকর্ড তো অতটা খারাপ না, আমাদের ট্র্যাক রেকর্ড ভালোই আছে। ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেল যারা পরীক্ষিত লোক, তারা একাডেমিকালি অত্যন্ত যোগ্য, প্রশাসনিক দিক দিয়ে যোগ্য… কোনদিক থেকে আমি তো অসুবিধা দেখি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন