

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণিরে’ প্রতিপাদ্যে সারাবিশ্বে আজ (বৃহস্পতিবার) পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটির আয়োজন করা হয়।
বাংলাদেশেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
এছাড়া, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল মাসব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে, যেখানে ডাক্তাররা বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেবেন।
বিশ্বজুড়ে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। বাংলাদেশে এই সংখ্যাটি প্রায় ৩ কোটি ৮২ লাখ। দারিদ্র্য, অজ্ঞতা, চিকিৎসা সেবার অপ্রতুলতা ও অস্বাস্থ্যকর জীবনধারা কিডনি রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি সমস্যা, মূত্রতন্ত্রের প্রদাহ ও পাথুরে রোগ—সবই কিডনি রোগের কারণ।
প্রতি বছর প্রায় ৪০ হাজার কিডনি রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হন। পাশাপাশি ৩০–৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়, নতুন রোগীদের প্রায় ৮০ শতাংশ প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বা চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করে।
বর্তমানে কিডনি রোগ মৃত্যুর কারণে বিশ্বে অষ্টম স্থানে রয়েছে এবং ২০৪০ সালের মধ্যে এটি পঞ্চম স্থানে চলে যাবে। তাই মানুষের সুস্থ জীবন ও জনস্বাস্থ্যের জন্য কিডনি রক্ষা ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন অপরিহার্য।
মন্তব্য করুন
