সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাকিব নির্দোষ প্রমাণিত হয়ে ফিরলে আমরা নমনীয় থাকব’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম
সাকিব আল হাসান এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
expand
সাকিব আল হাসান এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একপ্রকার ‘বনবাসে’ গেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান সিরিজে তার ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত আইনি ‘মারপ্যাঁচে’ তা বাস্তবতার মুখ দেখেনি।

এদিকে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ। এই সিরিজকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। এব্যাপারে সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালেও বিষয়টিকে আইনি কাঠামোর ভেতরেই দেখছেন

তিনি বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে, তিনি ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে যদি (নির্দোষ হয়ে) ফিরে আসেন, সেখানে আমরা নমনীয় থাকব।’

এর আগে সাকিবের ফেরা নিয়ে অগ্রগতির আভাস দিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিম।

তিনি জানান, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি; সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

এপ্রিলের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত কি না? এমন প্রশ্নে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে পারেননি। তবে তিনি আশাবাদী।

ফাহিম বলেন, ‘আসার ব্যাপারে আমি আশাবাদী যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয়। সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন