

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তুলেছেন।
শনিবার দেওয়া এক ভিডিওবার্তায় দিপকে অভিযোগ করেন, পুলিশ জোরপূর্বক ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে নিয়েছে। তার দাবি, এভাবে আন্দোলন দমন করা সম্ভব হবে না।
দিপকে বলেন, ওয়াংচুককে সরিয়ে নিলেই আন্দোলন থেমে যাবে—এমন ধারণা সরকারের ভুল। আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং ২০ জুলাই সংসদ ভবনের দিকে পদযাত্রার পরিকল্পনাও অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
এর আগে আন্দোলনকারীদের দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার ঘটনার পর আন্দোলনের দাবিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করা হবে বলে জানিয়েছেন দিপকে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ককরোচ জনতা পার্টি জানিয়েছে, দলের আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন।