

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে এক ফিলিস্তিনির জানাজা চলাকালে ড্রোন হামলায় ৮ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও আল-আওদা হাসপাতালের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক নাগরিকদের এক জনসমাবেশে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন এক ফিলিস্তিনির জানাজার নামাজে অংশ নিতে আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হয়েছিলেন শোকাহত মানুষ। ঠিক সে সময়ই তাদের লক্ষ করে এই ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানাজায় হামলার পাশাপাশি গাজার অন্যান্য অঞ্চলেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ার আবু তাম্মাম স্কুলের কাছে একটি ইসরায়েলি ড্রোনের বোমা হামলায় ৫২ বছর বয়সী এক নারী নিহত হন।
এছাড়া একই দিনে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরে একজন এবং নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় পৃথক হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।