রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ‘দুষ্টু ও শয়তানের দল’ আখ্যা দিয়ে যা বললেন ফজলুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
অ্যাডভোকেট ফজলুর রহমান | ছবি : সংগৃহীত
expand
অ্যাডভোকেট ফজলুর রহমান | ছবি : সংগৃহীত

জামায়াতকে ‘দুষ্টু ও শয়তানের দল’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এমন সমালোচনা করেন তিনি।

ওই বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি আমার শত সালাম। তবে এদের থেকে সাবধান থাকবেন।’

এ সময় তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের বরাদ্দের বিষয়েও কথা বলেন।

কিশোরগঞ্জ-৪-এর সংসদ সদস্য বলেন, সরকার প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এ বরাদ্দ না পেয়ে থাকলে জানাতে বলেন তিনি। পাশাপাশি যারা এবার বরাদ্দ পাননি, তারা আগামী বরাদ্দে অগ্রাধিকার পাবেন বলেও জানান।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে বক্তব্যটি তিনি কোন অনুষ্ঠানে এবং কবে দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
56'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup