রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় আবারও মাজারে আগুন, এলাকায় আতঙ্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
মাজারের পুড়ে যাওয়া গিলাফ। ছবি: এনপিবি নিউজ
expand
মাজারের পুড়ে যাওয়া গিলাফ। ছবি: এনপিবি নিউজ

এক বছর চার মাস পর আবারও বরগুনার আমতলীর ইসমাইল শাহ মাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। ফের মাজারে আগুন দেওয়ার ঘটনায় মাজারের ভক্ত ও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মাজার ধ্বংস করতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বার বার আগুন দিচ্ছে বলে অভিযোগ মাজারের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলর। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, আগুনে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে।

মাজারভক্ত প্রত্যক্ষদর্শী সেকান্দার বয়াতি বলেন, ‘রাতে আমি প্রকৃতির ডাকে বাইরে নেমে দেখি মাজারে আগুন জ্বলছে। পরে আমি ডাকাডাকি করলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ইসমাইল শাহর ছেলে শহীদ চিশতি বলেন, ‘মানুষের ডাকাডাকি শুনে ঘুম থেকে জেগে উঠে শুধু কেরোসিনের গন্ধ পাই। ঘর থেকে বের হতে চাইলে দরজা খুলতে পারছি না। পরে লোকজন এসে ঘরের ছিটকিনি খুলে দেওয়ায় বের হয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ মাজার স্থাপন করা হয়। ওই সময় থেকে মাজার কর্তৃপক্ষ দুইদিন ব্যাপী ওরশ উৎযাপন করে আসছেন।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত বছর ২৮তম ওরশ ১৬ মার্চ শুরু হয়। ওইদিন রাতে একটি গোষ্ঠীর শতাধিক সমর্থক এসে লাঠি সোটা নিয়ে মাজার ভাংচুর করেন এবং আগুন দেন। সেদিনের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়।

এ ঘটনার এক বছর চার মাস পর শুক্রবার ফের দুর্বৃত্তরা মাজারে এবং ইমসাইল শাহ’র ছেলের বসবাসরত ঘরে কেরোসিন ছিটিয়ে আগুন দিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
58'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup