সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগিরি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
অভিনেত্রী এলসা অ্যাগিরি
expand

মেক্সিকান চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এলসা অ্যাগিরি আর নেই। গত ১৪ জুলাই (মঙ্গলবার) ৯৫ বছর বয়সে এই কিংবদন্তি অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মেক্সিকোর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মারস (এএনডিআই) বুধবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও, তিনি কী কারণে মারা গেছেন তা এখনও প্রকাশ করা হয়নি।

তার এই প্রয়াণে মেক্সিকোর সংস্কৃতি অঙ্গন ও বিশ্বজুড়ে থাকা ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কৈশোরে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেছিলেন এলসা। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান 'সিএলএএসএ ফিল্মস মুন্দিয়ালেস'-এর নজরে আসেন তিনি।

১৯৪৫ সালে বোন আলমা রোসার সঙ্গে ‘এল সেক্সো ফুয়ের্তে’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে।

পরবর্তীতে ১৯৪০ ও ১৯৫০-এর দশকে তিনি মেক্সিকোর অন্যতম শীর্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান শক্ত করেন।

তার প্রায় ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ‘কুইদাদো কন এল আমোর’, ‘লা মুজের কে ইও আমে’, ‘আকাপুলকো’ এবং ‘ভ্যানিলা, ব্রোঞ্জ ই মরির’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

মেক্সিকান চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুনাম কুড়িয়েছিলেন এলসা অ্যাগিরি। বিশেষ করে ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের বিখ্যাত ‘জায়ান্ট’ চলচ্চিত্রে ‘হুয়ানা’ চরিত্রে তার অনবদ্য অভিনয় বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

দীর্ঘ সফল পথচলা শেষে ২০০৪ সালে অভিনয় জগৎ থেকে চিরতরে অবসর নেন এই গুণী শিল্পী। আর ২০২৬ সালের জুলাই মাসে এসে পর্দা নেমে গেল তাঁর জীবনেরও, তবে নিজের কাজের মাধ্যমে তিনি কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank