রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল বাদ পড়ার শোকে বারবার দল পাল্টাচ্ছেন হিমি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম
অভিনেত্রীর ফেসবুক থেকে
expand
অভিনেত্রীর ফেসবুক থেকে

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কট্টর ভক্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিমি। প্রিয় দল বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ায় ভীষণ মন ভেঙেছিল তার। প্রিয় তারকা নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্টও করেছিলেন তিনি।

সেখানে তিনি লেখেন, মাঠে নেইমারের সেই নিখুঁত ড্রিবলিং আর পায়ের জাদু হয়তো আর দেখা যাবে না। ইনজুরি তাকে ভোগালেও ভক্তদের হৃদয়ে তিনি সবসময়ই চ্যাম্পিয়ন।

ব্রাজিলের প্রতি হিমির ভালোবাসা এতটাই যে, তিনি দেশের পতাকার আদলে শাড়ি পরেছেন, এমনকি তার তিনটি পোষা বিড়ালকেও ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির করেছেন।

শুধু তাই নয়, এ আই এর সাহায্যে নেইমার, মেসি ও রোনালদোর সাথে নিজের কাল্পনিক ছবি তৈরি করে মজার মজার ক্যাপশনও শেয়ার করেছেন তিনি।

ব্রাজিলের বিদায় এবং ফ্রান্সের ওপর ভরসা

ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর হিমি সমর্থন দেওয়া শুরু করেন ফ্রান্সকে। এবারের আসরের অন্যতম সেরা দল ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের সাথেও নিজের এডিটেড ছবি পোস্ট করেন তিনি।

কখনো এমবাপ্পের সাথে চা খাওয়ার ছবি, আবার কখনো নিজেকে রিকশাচালক বানিয়ে এমবাপ্পেকে ঢাকা শহর ঘুরিয়ে দেখানোর কাল্পনিক ছবি দিয়ে ট্রল ও বিনোদনের খোরাক জুগিয়েছেন নেটিজেনদের।

তবে সেমিফাইনালে এসে হঠাৎ ছন্দ হারিয়ে ফ্রান্সও বিদায় নেয়, আর ফাইনালে পৌঁছে যায় দুর্দান্ত খেলা স্পেন।

আর্জেন্টিনাকে খোঁচা ও ইংল্যান্ডকে সমর্থন

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে অবস্থান নেওয়া ফুটবল ভক্তদের এক চিরচেনা রূপ। হিমি ও এর ব্যতিক্রম নন।

আর্জেন্টিনা যাতে কোনোভাবেই শিরোপা জিততে না পারে, সেজন্য সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ দল ইংল্যান্ডের জার্সি পরে ছবি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে লেখেন, "প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস।"

পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনাকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন হিমি। কখনো দলটিকে 'ফিফান্তিনা' বলে ডেকেছেন, কখনো লিখেছেন- "আজ এক দলের স্বপ্ন যাবে বাড়ি।"

আবার কখনো কটাক্ষ করে বলেছেন, ফিফা যেন বেশি বেশি ফ্রি-কিক আর পেনাল্টি দিয়ে আর্জেন্টিনার খেলাটা সহজ করে দেয়!

ফুটবলের রোমাঞ্চ এখন আর শুধু মাঠের ৯০ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ নেই। খেলা শুরুর অনেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় আসল উত্তেজনা।

সমর্থকদের নানা পোস্ট, ট্রল, ভবিষ্যদ্বাণী আর পাল্টাপাল্টি মন্তব্যে জমজমাট হয়ে ওঠে ফুটবল বিশ্বকাপ। হিমি যেভাবে একের পর এক দল পরিবর্তন করে আর্জেন্টিনার বিপক্ষে সমর্থন ধরে রেখেছেন, তা তার ভক্তদের মাঝে বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
58'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup