

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিত্রনায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজ পাড়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
গুঞ্জন রয়েছে, প্রায় দুই বছর আগেই নাকি গোপনে বাগদান সেরেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্প্রতি পূজা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করার পর থেকেই এই জল্পনা-কল্পনার সূত্রপাত।
ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন কে সেই ব্যক্তি, যার হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি?
বিনোদন অঙ্গনের সুত্রগুলো বলছে, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে আংটি বদল করেছেন পূজা।
এর আগে এক সাক্ষাৎকারে পূজা নিজেও স্বীকার করেছিলেন যে তিনি 'এনগেজড' এবং পারিবারিকভাবেই বিয়ের পিঁড়িতে বসতে চান। তবে সে সময়ও পাত্রের পরিচয় গোপনই রেখেছিলেন তিনি।
ব্যক্তিগত বিষয়গুলো সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন এই নায়িকা। আর সে কারণেই সম্পর্ক বা বিয়ে নিয়ে কখনোই সরাসরি মুখ খোলেননি।
এবারের গুঞ্জন নিয়েও পূজা কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
তবে অনেকেই মনে করছেন, আলোচনা এড়াতেই হয়তো বিষয়টি নিয়ে আপাতত নীরব রয়েছেন তিনি।