রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-এমবাপ্পে সমান গোল, গোল্ডেন বুটের সিদ্ধান্ত হবে যে নিয়মে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপার মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গোল্ডেন বুটের লড়াই। টুর্নামেন্টে আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কার হাতে উঠবে, সেই সমীকরণও শেষ পর্যায়ে পৌঁছেছে।

টুর্নামেন্টে এ মুহূর্তে আটটি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে সমান গোল করেও পরিসংখ্যানে এগিয়ে আছেন মেসি। কারণ, গোলের পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে আরও চারটি গোল করিয়েছেন, যেখানে এমবাপ্পের অ্যাসিস্ট তিনটি।

ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী, যদি গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা তৈরি হয়, তখন বিবেচনায় আসবে মাঠে কাটানো সময়। সেই জায়গায় অবশ্য কিছুটা এগিয়ে রয়েছেন এমবাপ্পে। এখন পর্যন্ত তিনি খেলেছেন ৬০৯ মিনিট, আর মেসির মাঠে থাকা সময় ৬২০ মিনিট। অর্থাৎ একই গোল ও অ্যাসিস্ট থাকলে কম সময় খেলা ফুটবলারই এগিয়ে থাকবেন।

তবে গোল্ডেন বুটের লড়াই কেবল মেসি ও এমবাপ্পের মধ্যে সীমাবদ্ধ নয়। ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের ঝুলিতে রয়েছে ছয়টি করে গোল এবং একটি করে অ্যাসিস্ট। অন্যদিকে ফ্রান্সের উসমান দেম্বেলে করেছেন পাঁচ গোল ও দুটি অ্যাসিস্ট, আর স্পেনের মিকেল ওইয়ারসাবালের রয়েছে পাঁচ গোল ও একটি অ্যাসিস্ট। শেষ দুই ম্যাচে তাদের যেকোনো একজন বড় পারফরম্যান্স করলে সমীকরণ বদলে যেতে পারে।

ফিফার নিয়মে প্রথমে দেখা হয় গোলসংখ্যা। একাধিক খেলোয়াড় সমান গোল করলে তখন হিসাব করা হয় অ্যাসিস্ট। সেখানেও সমতা থাকলে মাঠে কম সময় খেলে একই অবদান রাখা ফুটবলারকে এগিয়ে রাখা হয়।

এই কারণে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুধু শিরোপার ভাগ্যই নির্ধারণ করবে না, বিশ্বকাপের সেরা গোলদাতার পরিচয়ও ঠিক করে দিতে পারে। বর্তমানে পরিসংখ্যানের বিচারে মেসি এগিয়ে থাকলেও, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত গোল্ডেন বুটের সমীকরণ খোলা থাকছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
58'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup