

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির পক্ষ থেকে প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
পরে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি বিরোধী দলের প্রার্থী নির্ধারণের বিষয়টি ১১ দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে।
রোববারের ওই বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী নিয়ে আলোচনা করবেন। সেখানেই প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচির বিষয়েও আলোচনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।