রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর সিটিতে ১৩ পদে বড় নিয়োগ, অগ্রাধিকার পাবেন প্রবাসফেরতরা 

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

আবাসন প্রকল্প প্রবাসীর সিটি লিমিটেডে ১৩ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকল্পের নির্মাণ কার্যক্রম আরও গতিশীল করা এবং আসন্ন পাইলিং ও মূল নির্মাণকাজ পরিচালনার লক্ষ্যে একটি দক্ষ ও অভিজ্ঞ প্রজেক্ট ইন্জিনিয়ার এবং কন্সট্রাকশন টিম গঠন করা হচ্ছে

প্রতিষ্ঠানের নাম: প্রবাসীর সিটি লিমিটেড

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার/সিনিয়র সিভিল ইন্জিনিয়ার ( ০১ জন)

পদের নাম: সিভিল/সাইট ইন্জিনিয়ার (০২ জন)

পদের নাম: প্ল্যানিং ইন্জিনিয়ার (০১ জন)

পদের নাম: পরিমাণ সার্ভেয়ার/ইস্টিমেশন ইন্জিনিয়ার ( ০১ জন)

পদের নাম: কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল প্রকৌশলী (০১ জন)

পদের নাম: সার্ভে ইন্জিনিয়ার (০১ জন)

পদের নাম: সেফটি অফিসার (০১ জন)

পদের নাম: ফোরম্যান (০২ জন)

পদের নাম: ডকুমেন্ট কন্ট্রোলার (০১ জন)

পদের নাম: স্টোর কিপার (০১ জন)

কর্মস্থল: ঢাকা

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।

আবেদনের যোগ্যতা:

প্রকৌশল সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/ ডিপ্লোমা অথবা পদের উপযোগী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি নির্মাণকাজের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রজেক্ট ম্যানেজার/সিনিয়র সিভিল ইন্জিনিয়ার পদের জন্য প্রজেক্ট পরিকল্পনা, কাঠামোগত এবং স্থাপত্য সমন্বয় , কন্ট্রাকটর ম্যানেজমেন্ট, বিল অব কোয়ান্টিটিজ, কোয়ালিটি কন্ট্রোল এবং সাইট এক্সিকিউশন-এ ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

নিয়োগে প্রবাসফেরত প্রকৌশলী ও নির্মাণ পেশাজীবীদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (UAE), কাতার, ওমান, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বড় কন্সট্রাকসন বা রিয়েল স্টেস প্রজেক্ট-এ কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

প্রকল্পের কাজের মধ্যে রয়েছে প্রজেক্ট পরিকল্পনা ও সাইট এক্সিকিউশন, পাইলিং ও ফাউন্ডেশন ওয়ার্ক সুপাভিশন, পরিমাণ সার্ভে ও বিল অব কোয়ান্টিটিজ, সার্ভে, কোয়ালিটি কন্ট্রোল, এমইপি কোঅর্ডিনেশন, কন্ট্রাকটর ম্যানেজমেন্ট, সাইট সেফটি, ম্যাটেরিয়াল ও স্টোর ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ডকুমেন্টেশন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়েছে। ই-মেইলের সাবজেক্ট-এ আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। সিভি পাঠানোর ঠিকানা [email protected]

আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬।

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন