

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকস গ্রেপ্তার হয়েছেন। মদ্যপ অবস্থায় নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবে ঢুকে বিশৃঙ্খলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার (০৭ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পাড় এস এস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে মদ্যপ অবস্থায় নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবে ঢুকে বিশৃঙ্খলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহানগর বিএনপির সাবেক এ যুগ্ম সাধারণ সম্পাদকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, শুক্রবার গভীর রাতে নগরীর আসকার দিঘীর পাড়ের এসএস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে সাহেদ বকসকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, শুক্রবার গভীর রাতে নগরীর আসকার দিঘীর পাড়ের এসএস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে সাহেদ বকসকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাহেদ বকসকে আদালতে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাহেদ বকস উচ্চস্বরে গালিগালাজ করতে করতে একটি কক্ষের দরজায় বারবার লাথি দিচ্ছেন। এ সময় তার আচরণ ছিল অসংলগ্ন। তাঁর হাতে একটি মদের গ্লাসও দেখা যায়।
একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ফ্রেন্ডস ক্লাবের ভেতরেই ঘটনাটি ঘটে।
তবে কী কারণে সাহেদ বকসকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর।
সাহেদ বকস চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।