

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের একটি গয়নার দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকার সোনার অলংকার চুরি করে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে একটি ইঁদুর। পরে দোকানের কর্মীরা ইঁদুরটির গর্ত খুঁজে বের করে চুরি যাওয়া সব গয়না উদ্ধার করেছেন।
অদ্ভুত এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের তুমাকুরু শহরের একটি গয়নার দোকানে। নিয়মিত মজুত যাচাইয়ের সময় দোকানের কর্মীরা কয়েকটি সোনার অলংকার খুঁজে না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ করেন। তবে দোকানে চুরি বা জোর করে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এরপর দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মীরা অবাক হয়ে যান। ফুটেজে দেখা যায়, একটি ইঁদুর বারবার দোকানের প্রদর্শনী এলাকা থেকে সোনার আংটি ও চেইন টেনে নিয়ে যাচ্ছে। পরে একটি ছোট ফাঁক দিয়ে সেগুলো দোকানের বাইরে নিয়ে যায় ইঁদুরটি।
ইঁদুরটির গতিবিধি অনুসরণ করে কর্মীরা দোকানের মেঝের নিচে থাকা একটি গর্তের সন্ধান পান। সেখানে ইঁদুরটি তৈরি করা বেশ কয়েকটি সুড়ঙ্গের সন্ধানও মেলে। ওই গর্তের ভেতর থেকেই চুরি যাওয়া সব সোনার গয়না উদ্ধার করা হয়।
দোকানের মালিকেরা জানান, গয়নার পুরো সংগ্রহ অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সূত্র : গালফ নিউজ