

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে কাজী জেসিনের নিয়োগের পর তাকে নিয়ে আগাম বিচার না করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আর্টিস্ট ও আইনজীবী পিয়া জান্নাতুল।
তিনি বলেন, আমি কাজী জেসিনকে ব্যক্তিগতভাবে চিনি না। তাঁর সঙ্গে আমার কোনো পরিচয়ও নেই। কিন্তু বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে তাঁর নিয়োগের পর যেভাবে মানুষ বিচার শুরু করেছে, তা দেখে মনে হলো—আমাদের সমাজে একজন নারী গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে পৌঁছালেই তাঁর কাজের আগে যেন তাঁর যোগ্যতাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়।
শনিবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
কাজী জেসিনের কাজ দেখার আগেই তাঁকে প্রশ্নবিদ্ধ করা কতটা ন্যায্য? এমন প্রশ্ন করে তিনি বলেন, তিনি বিটিভির মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। নিশ্চয়ই সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজস্ব বিবেচনা ও মূল্যায়ন রয়েছে।
পোস্টের শেষে তিনি বলেন, মানুষকে গুজব, ধারণা বা পূর্বধারণার ভিত্তিতে নয়, তাঁর কাজের মাধ্যমে বিচার করা উচিত। তাঁর ভাষায়, ‘সম্মান আগে দিন, বিচার পরে করুন।’