

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কেরালার তিরুবনন্তপুরম সচিবালয়ের সামনে চাকরিপ্রত্যাশী নিম্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (এলপিএসটি) র্যাংকধারীদের অনশন ৩৪তম দিনে পদার্পণ করেছে। শনিবার (৮ আগস্ট) নিয়োগপত্রের দাবিতে এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন র্যাংকধারীরা।
এ সময় তারা সেখানে প্রতীকী ঘাস ও মাটি খেয়ে এ প্রতিবাদ জানান। কেরালা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) র্যাংক লিস্টে স্থান পাওয়া সত্ত্বেও নিয়োগ না পাওয়ায় অল কেরালা এলপিএসটি র্যাংক হোল্ডার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অনশন চলছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ৩৪ দিন পেরিয়ে যাওয়া এই প্রতিবাদটি পিএসসির র্যাংক তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের ক্রমবর্ধমান হতাশার চিত্র ফুটে উঠেছে। তাদের দাবি, আনুষ্ঠানিক পদায়ন ছাড়াই অনির্দিষ্টকালের জন্য অপেক্ষায় রাখা হয়েছে।
একজন প্রতিবাদকারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নানা ধরনের প্রতিবাদ সত্ত্বেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি সরকার এবং দেখিয়েছে উদাসীনতা।
তিনি বলেন, ‘আমরা এলপিএসটি র্যাংকধারী। আমরা ৩৪ দিন ধরে প্রতিবাদ করছি। সরকারের কাছ থেকে কোনো সুখবর নেই।
তারা দুই মাস সময় চেয়েছে। আমি জানি না তাদের দুই মাস কেন প্রয়োজন।’ আমরা নানা ধরনের প্রতিবাদের চেষ্টা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং আমাদের এড়িয়ে চলার চেষ্টা করছে বলে যোগ করেন এই প্রতিবাদকারী।
সূত্র : এএনআই