বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার স্ত্রী-কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করে এসব বলেন মনজুরুল ইসলাম।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পাটওয়ারী যেভাবে ‘কুরুচিপূর্ণ’ কথা বলেন, তা ‘ফ্রিডম অব স্পিচ’ বা বাক্‌স্বাধীনতা নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, ‘দেশ পরিচালনায় তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তা বিশ্বাস করা কঠিন। আমরা অনেক কিছু সহ্য করতে পারি না। কিন্তু উনি সহ্য করছেন। উনার সম্পর্কে যে সব বাজে ভাষা এই পাটওয়ারী ও তুষাররা বলছে, তা সহ্যের নয়।’

জুলাইয়ের তথ্যচিত্র নিয়ে আপত্তি

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় নূর হোসেন নামের এক বাংলাদেশি তথ্যচিত্রটির বিষয়ে আপত্তি জানান।

তিনি বলেন, তথ্যচিত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে। তার দাবি, ভিডিওতে বলা হয়েছে বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল জুলাই গণঅভ্যুত্থান। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ছাত্রদের আন্দোলনের ফসল ফ্যাসিবাদের পতন।

নূর হোসেন বলেন, ‘আমরা আন্দোলন করি নাই। ডকুমেন্টারিতে ইতিহাসের বিকৃতি করা হয়েছে।’

এ মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাকে আলোচনা সভার হল থেকে বের করে দেওয়া হয়। এ সময় সভাস্থলে বিশৃঙ্খলা দেখা দিলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী মাইকে বলেন, ‘এটি সরকারি অফিস। এখানে বিশৃঙ্খলা করবেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু।

প্রতিবেদক নিশ্চিত করেন, দেশে থাকাকালে শিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন নূর হোসেন। তবে নিউইয়র্কের জামায়াত নেতা-কর্মীরা তাকে চেনেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank