রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে বিএনপিকে সমর্থনের কারণ জানাল জমিয়ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:০৫ এএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:০৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ এর জাতীয় নির্বাচনে বিএনপিকে সমর্থন জানানোর কারণ জানালেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

তিনি বলেন, বিএনপিকে সমর্থন দিয়েছি, যেন জামায়াত এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। জামায়াতকে দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর মনে করছি।

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি।

ইসলামপন্থি দলগুলো কেন রাজনৈতিক ঐক্যে পৌঁছাতে পারছে না, প্রশ্নের জবাবে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমাদের নেতা মুফতি ওয়াক্কাছ, মাওলানা নূর হোসাইন কাসেমী ও মাওলানা শামুসদ্দীন কাসেমী (রহ.)-এর নেতৃত্বে জমিয়তের ব্যানারে ইসলামের পক্ষে বিভিন্ন আন্দোলনে শরিক ছিলাম আমরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চরমোনাইসহ সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চেয়েছিলাম। এ বিষয়ে জমিয়তের অফিসে মিটিং করা হলো। পরে চরমোনাইয়ের অফিসে আরেকটি মিটিং হওয়ার কথা ছিল। এর মধ্যে দেখি, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সঙ্গে মিশে ইসলামী আন্দোলন বিশাল সভা করছে। আমরা হতাশ হলাম। এরপর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ওই গ্রুপে গেছে। তারা আসন পর্যন্ত ঘোষণা করে দিয়েছে।

বিএনপিকে সমর্থনের বিষয়ে তিনি বলেন, ১১ দলের জোটে না যাওয়ার কারণে আমাদেরকে বিএনপির দালাল বলা শুরু করল। অথচ মনোনয়ন দাখিলের কয়েক দিন আগে বিএনপির সঙ্গে যাওয়ার ঘোষণা দিয়েছি। প্রার্থীও ঘোষণা করেছি তাদের প্রার্থী ঘোষণার মাসখানেক পর।

জমিয়ত সভাপতি বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল, জামায়াত ছাড়া সমমনা ইসলামি দলগুলো নিয়ে শক্তিশালী ঐক্য গড়া হবে। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্য হবে। কিন্তু তা হলো না।

এরপর তিনি বলেন, বিএনপিকে সমর্থন দিয়েছি, যেন জামায়াত এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। জামায়াতকে দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর মনে করছি।

সূত্র: এশিয়া পোস্ট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
56'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup