

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসা থেকে চুরি হওয়া চার ভরি স্বর্ণলঙ্কার তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ১৫ জুলাই (বুধবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। উদ্ধার হওয়া এই স্বর্ণ বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।
গত ২৬ মে চিত্রনায়িকা ববির বাসায় একটি চুরির ঘটনা ঘটে। চোরেরা তার বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
পরবর্তীতে পুলিশ এই চুরির ঘটনায় জড়িত ফারুক নামের এক আসামিকে গ্রেপ্তার করে। রিমান্ডে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ এই চার ভরি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়।
আদালতের এই সিদ্ধান্তের পর নায়িকা ববি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
তিনি জানান, আদালত উদ্ধার হওয়া স্বর্ণ তাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন এবং ডিবি পুলিশ বাকি মালামাল উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।
গোয়েন্দা পুলিশ তাকে বাকি টাকা ও অলঙ্কারগুলোও উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়েছে। ববি আশা করছেন, খুব দ্রুতই তিনি তার পরিবারের স্মৃতিবিজড়িত বাকি গয়নাগুলো ফেরত পাবেন।