বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গানম্যান নিয়ে ফের নির্বাচনী প্রচারণায় নামছেন মেঘনা আলম

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হুমকি ও হয়রানির অভিযোগ তুলে নির্বাচনী প্রচারণা থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদের মনোনিত প্রার্থী ও মডেল মেঘলা আলম। এবার গানম্যান নিয়ে ফের নির্বাচনী প্রচারণায় নামছেন। জানা গেছে আগামী দুই এক দিনের মধ্যেই তার জন্য গানম্যান অ্যাপয়েন্ট করা হবে।

গানম্যান অ্যাপয়েন্টের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘলা আলমের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন।

তিনি গণমাধ্যমকে বলেন, মেঘনা আলমের গানম্যান অ্যাপয়েন্ট হওয়ার বিষয়ে সিটিএসবি আমাদের জানিয়েছে যে তারা এসবি-কে পজিটিভ রিপোর্ট দিয়েছে। দুই এক দিনের মধ্যেই গানম্যান অ্যাপয়েন্ট হবে। নিরাপত্তা জোরদার করেই তিনি আবার প্রচারণায় অংশগ্রহণ করবেন। কর্মসূচির সময়সূচি গ্রুপে জানানো হবে।

তাদের অভিযোগ, মেঘনা আলমের নারী কর্মীদের গায়ে লেজার লাইট ফেলে অপমান ও ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অথচ গানম্যানের কোনো খোঁজ নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় চাপাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওপর, ডিএমপি বলছে নির্বাচন কমিশনের কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন স্পেশাল ব্রাঞ্চ দেখবে, সব জায়গায় লিখিত আবেদন দেওয়ার পরও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup