বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিভাবে পে-স্কেল বাস্তবায়ন হবে, জানালেন অর্থমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:১২ এএম আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:১৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল চূড়ান্ত হলেও তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশের বর্তমান আর্থিক প্রেক্ষাপট মাথায় রেখে ক্রমান্বয়ে এটি কার্যকর হবে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অটল। তবে আর্থিক টানাপড়েন থাকায় বাস্তবায়ন হবে ধাপে ধাপে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটার সিদ্ধান্ত হয়েছে, এটি আমরা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন হবে। তবে এটা হবে ক্রমান্বয়ে। আমাদের বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, যে কঠিন সময় আমরা অতিক্রম করছি, এটাকে মাথায় নিয়ে ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, বুধবারও (১৫ জুলাই) পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যালোচনা শেষ করতে আরও একাধিক সভা দরকার হবে।

এদিকে পে-স্কেল বাস্তবায়নসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার দাবি, সরকারের চেষ্টায় গত অর্থবছরের শেষ চার মাসে এনবিআরের আদায় বেড়েছে।

সাক্ষাৎকারে চলতি অর্থবছরের লক্ষ্যপূরণে সংস্থাটিকে নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, আমাদের যে পরিকল্পনা এবং ম্যানেজমেন্ট, আমাদের যে দক্ষতা, আমরা আশা করছি যে টার্গেট দিয়েছি সেটা মিট করতে পারব, ইনশাআল্লাহ। ট্যাক্সেশন বা এনবিআরের পরিচালনায় পরিচালনায় বড় ধরনের একটা পরিবর্তন আসবে।

তবে কমিশনের সুপারিশে কোন কাঠছাট হবে কিনা তার সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
England VS Argentina
67'
1 - 0
55' Anthony Gordon
World Cup