বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০১:৩৬ এএম আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৩৭ এএম
হ্যারি কেইন
expand

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন।

ইংল্যান্ডের হয়ে ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড এখন এই তারকা স্ট্রাইকারের দখলে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এটি ছিল কেইনের ১২১তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে তিনি সাবেক অধিনায়ক ওয়েইন রুনিকে (১২০) পেছনে ফেলেছেন। তবে সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৫টি ম্যাচ খেলার রেকর্ড এখনও সাবেক গোলরক্ষক পিটার শিলটনের দখলে।

৮৫টি আন্তর্জাতিক গোল নিয়ে কেইন ইতোমধ্যেই ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এই কীর্তিও তিনি গড়েছেন রুনির ৫৩ গোলের রেকর্ড ভেঙে।

বিশ্বকাপের মঞ্চেও উজ্জ্বল এই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। এখন পর্যন্ত ১৪টি বিশ্বকাপ গোল করে তিনি জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সঙ্গে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চমস্থানে রয়েছেন। একইসঙ্গে বিশ্বকাপে কোনো ইংলিশ ফুটবলারের সর্বোচ্চ গোলের রেকর্ডও এখন তার।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ছয়বার জালের দেখা পেয়েছেন কেইন। আর মাত্র একটি গোল করলেই এক আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এককভাবে নিজের করে নেবেন তিনি। এর আগে ১৯৮৬ সালে গ্যারি লিনেকার এবং ২০১৮ সালে কেইন নিজেই এক বিশ্বকাপে ছয়টি করে গোল করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank