বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সকে হারানোর সেই আনন্দের রাতেই ইয়ামালের বাড়িতে চোরের হানা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার উচ্ছ্বাসে ভাসছিল স্পেন। তবে ঐতিহাসিক সেই জয়ের রাতেই দলের তরুণ তারকা লামিনে ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টার ঘটনা সামনে এসেছে।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার দে লোব্রেগাত এলাকায় একটি বাড়িতে চুরির ব্যর্থ চেষ্টা হয়েছে। কাতালান পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

যদিও গোপনীয়তার স্বার্থে পুলিশ বাড়ির মালিকের নাম প্রকাশ করেনি, বার্সেলোনাভিত্তিক দৈনিক লা ভানগার্দিয়া জানিয়েছে, বাড়িটি স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের।

প্রতিবেদনে বলা হয়, মুখোশধারী দুই ব্যক্তি বাড়িটির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় তারা সফল হতে পারেননি। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত করছে কাতালান পুলিশ।

উল্লেখ্য, ফ্রান্সকে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। কিন্তু মাঠের সেই আনন্দের মধ্যেই তার বাড়িতে চুরির চেষ্টার ঘটনা আলোচনায় আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
England VS Argentina
68'
1 - 0
55' Anthony Gordon
World Cup