বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ডনের গর্জন, লিড নিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:৩৭ এএম আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ এএম
ছবি: সংগৃহীত
expand

ছন্দহীন আর ফাউলের ছড়াছড়িতে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। হতাশ হয়েছে দুই শিবিরের সমর্থকরা। তার দ্বিতীয়ার্ধে নেম্র অনেকটা ছন্দে ফিরতে দেখা গেছে দুই দলকে। যার ফল মিলল ৫৫ মিনিটে।

দারুণ এক গোলে লিড নিল ইংল্যান্ড। মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দিয়েছেন অ্যান্থনি গর্ডন।

দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ শুরু করে আলবিসেলেস্তেরা। ৪৭ মিনিটে প্রথম সুযোগটা আর্জেন্টিনাই তৈরি করে। যদিও সেই আক্রমণ থেকে গোল আসেনি।

হুলিয়ান আলভারেজকে আর আটকাতে পারেননি জেড স্পেনস। আলভারেজ ডান দিক দিয়ে ঢুকে জর্ডান পিকফোর্ডের কাছের পোস্ট লক্ষ্য করে শট নেন। তবে ইংল্যান্ড গোলরক্ষক ভালো সেভ করে দলকে রক্ষা করেন।

এরপর আবারও চেষ্টা করেন আলভারেজ। তবে এবার তাঁর শট জালে নয়, গিয়ে লাগে সাইড নেটে।

৫৮ মিনিটে জেড স্পেন্সের দুর্দান্ত ট্যাকলে রক্ষা পেল ইংল্যান্ডের জাল। সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হারাল আর্জেন্টিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank