

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতায় ফলাফল প্রস্তুতের কাজ সময়মতো শেষ করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। ফলে নির্ধারিত এ দিনে ফলাফল প্রকাশিত হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহেই এই ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য করেছেন। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানাবিধ জটিলতার কারণে আমরা যথাসময়ে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে পারিনি। তবে আমরা চলতি মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে কাজ শেষ করতে বোর্ড কর্মকর্তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের প্রথা রয়েছে। চলতি বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
সেই হিসেবে জুলাইয়ের ২০ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা ধরা হলেও এইচএসসি পরীক্ষার প্রশাসনিক ব্যস্ততা ও জটিলতার কারণে এই সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, চলতি বছর এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।