

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
গত ১৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চুক্তি সম্পন্ন করা হয়।
চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সকল সদস্যগণ এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম।
দ্বিপাক্ষিক চুক্তিতে আরো স্বাক্ষর করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও আইন বিষয়ক সম্পাদক সূচনা সিকদার।