মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিসিসিআই-এর নতুন সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
expand
বিসিসিসিআই-এর নতুন সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের খ্যাতনামা শিল্পোদ্যোক্তা মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি লিটল গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টিমেট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

২০২৫ সালের ৯ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে বিসিসিসিআই-এর গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে তিনি সভাপতির দায়িত্ব নেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মত নারগিস মুরশিদা। তিনি নবনির্বাচিত সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

১৯৭২ সাল থেকে খোরশেদ আলম বাংলাদেশের বস্ত্র খাতে সক্রিয়। তিনি ডায়মন্ড সিল্ক ইন্ডাস্ট্রিজ, এইচ.এন. ফ্যাব্রিক্স, ডায়মন্ড বাটন ও থ্রেড ইন্ডাস্ট্রিজ, লিটল স্টার স্পিনিং মিলস, ইন্টিমেট স্পিনিং মিলস এবং ইয়ার্ডান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্প খাতকে সমৃদ্ধ করেছেন।

ব্যাংকিং খাতেও তার রয়েছে কার্যকর সম্পৃক্ততা। তিনি ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সাবেক পরিচালক। এছাড়া চীনের বেশ কিছু শীর্ষ কোম্পানির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

এর মধ্যে রয়েছে শাংহাই নানশি ফরেন ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ট্রেডিং কোম্পানি, ডেনএয়ার গ্রুপ, নিংবো সানহি টেক্সটাইল টেকনোলজি এবং ব্রডেনউইন মেশিনারি জিয়াংসু কোম্পানি লিমিটেড।

মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর পরিচালক এবং বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি জাতীয় টেক্সটাইল গবেষণা প্রতিষ্ঠান (NITER)-এর গভর্নিং বডির সদস্য এবং BSTI'র টেক্সটাইল ও পাট বিভাগেরও সক্রিয় সদস্য।

তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং আন্তর্জাতিক যোগাযোগ বিসিসিসিআই-এর ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পরিসরে আরও সম্প্রসারিত ও গতিশীল করে তুলবে বলে সংশ্লিষ্ট মহলের বিশ্বাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup