শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই জামায়াত নেতা গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:০৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহাবুব উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। তিনি মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। পাশাপাশি তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক এবং বাড়ির পাশেই একটি ফার্মেসি পরিচালনা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভুক্তভোগী নারীর ভাইয়ের ছেলের লেখাপড়ার উন্নতির জন্য তাবিজ দেওয়ার কথা বলে মাহাবুব তাকে নিজের বাড়িতে ডেকে নেন। পরে ঘরের ভেতরে জোর করে আটকে রেখে টানাহেঁচড়া করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভুক্তভোগী ওই নারীর একটি সন্তান রয়েছে। প্রায় এক বছর আগে স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্কে অবনতি ঘটে। পারিবারিক নানা সমস্যার কারণে তিনি নিয়মিত অভিযুক্ত পল্লী চিকিৎসকের কাছে তাবিজ নিতে যেতেন। সেই সূত্রেই তাদের মধ্যে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে মাহাবুব তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। পরে সন্ধ্যায় ওই নারীকে বাড়িতে ডাকেন। প্রায় দুই ঘণ্টা পর ঘরের ভেতর থেকে নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, সন্ধ্যার দিকে ওই নারীর উপস্থিতি দেখে সন্দেহ হলে কয়েকজন মিলে ঘরে প্রবেশ করেন। তখন ওই নারী অভিযোগ করেন, তাবিজ দেয়ার কথা বলে ডেকে এনে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি এখনও আমার জানা নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। মামলার আসামি মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন