শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:২২ পিএম
বাড়ির মালিক
expand
বাড়ির মালিক

ময়মনসিংহের নান্দাইলে এক ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাড়ির মালিকের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বারইগ্রাম কড়ইতলা এলাকায় বসবাসরত এক ভাড়াটিয়া পরিবারের গৃহবধূকে গত বুধবার (১৫ জুলাই) সকালে বাড়ির মালিক তার কক্ষে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, কক্ষের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় ভুক্তভোগী বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ভুক্তভোগী নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে।

ভুক্তভোগীর অভিযোগ, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশ, মারধর এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি স্বামী-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অভিযুক্তের বক্তব্য জানা যায়নি। নান্দাইল মডেল থানার পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank