রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিমরুলীতে খালে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজের পাঁচ ঘণ্টা পরে উদ্ধার  

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঝালকাঠির ভিমরুলীএলাকায় খালে গোসল করতে নেমে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামে এক কিশোরনিখোঁজ হবার পাঁচ ঘণ্টা পরে মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে|

শনিবার (১৮ জুলাই) ভিমরুলীবাজারের উত্তর পাশে দুপুর সোয়া দুইটার দিকে খালে লাফ দিয়ে নিঁখোজ হয় সানি। সেরাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেলের ছেলে। সন্ধ্যায় সাতটার দিকে ফায়ারসার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধার করে। তথ্যটি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহমুদহাসান।

স্থানীয় সূত্রে জানায়, শনিবার সকাল প্রায়১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায়আসে| ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারেরউত্তর পাশে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মো. সানি খালেরপাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপরভেসে ওঠেনি। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে বিষয়টিপুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসেরডুবুরী দল কিশোর সানিকে উদ্ধার করতে সক্ষম হয়|

সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন,নিখোঁজ কিশোরকে ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করে। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তি আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
58'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup