রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে গভীর রাতে গ্রিল কেটে  ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

ধামরাই প্রতিনিধিই প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ চার লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান শাহিনুর ইসলাম জানান, গভীর রাতে একদল ডাকাত বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা তাঁর মায়ের কক্ষে ঢুকে নগদ চার লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে।

পরে ডাকাতরা তাঁর কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে উঠে একজন ডাকাতকে ধরে ফেলেন। এ সময় অন্য ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। শাহিনুর ইসলাম দাবি করেন, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল মিলিয়ে তাঁর প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মুরগির খামারে কাজ করতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
58'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup