রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়া একটি প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সাদ সরাইল উপজেলা সদরের চানমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের 'সাইফুল গ্যালারি' নামে একটি কাপড়ের ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, বিকেলে একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন সাইফুল ইসলাম। পথে মুকুন্দপুর এলাকায় একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনের উপর আটকে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সাইফুল ইসলাম ও গাড়ির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। ওই সময় পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS England
58'
2 - 4
48' Kylian Mbappé
54' Bradley Barcola
37' Bukayo Saka
45'+1' Bukayo Saka
World Cup