বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি ইরান প্রত্যাখ্যান করে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তাদের সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।

প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা না থাকলে এ সংকটের কোনো কার্যকর সমাধান সম্ভব নয়।

এ সময় ইরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়াও চালিয়ে যাচ্ছে ইরান।

এদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন, ততক্ষণ পর্যন্ত দেশজুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান।

আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতিপ্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আকরামিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হলো এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে করতে না হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup